অনশনের মাঝেই ধাক্কা! নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও ৭ বছরের কারাদণ্ড ইরানে
Connect with us

বিশ্বের খবর

অনশনের মাঝেই ধাক্কা! নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও ৭ বছরের কারাদণ্ড ইরানে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নোবেল শান্তি পুরস্কারজয়ী (Nobel Peace Prize Laureate) মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদিকে (Narges Mohammadi) আরও সাত বছরের কারাদণ্ড দিল ইরানের (Iran) আদালত। তাঁর আইনজীবী ও সমর্থকদের সূত্রে এই তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও এ বিষয়ে এখনও সরকারি ভাবে মুখ খোলেনি ইরান প্রশাসন (Iranian Authorities)।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি জানিয়েছেন, একাধিক অভিযোগে পৃথক পৃথক সাজা শোনানো হয়েছে। ‘ষড়যন্ত্র ও যোগসাজশ’ (Conspiracy and Collusion) অভিযোগে ছয় বছরের কারাদণ্ড এবং রাষ্ট্রবিরোধী প্রচার বা প্রোপাগান্ডা (Propaganda) ছড়ানোর অভিযোগে আরও দেড় বছরের জেল দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর ওপর দু’বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা (Travel Ban) জারি করা হয়েছে।

৫৩ বছর বয়সি এই সমাজকর্মীকে এর আগেও একাধিকবার গ্রেপ্তার ও হেনস্তা করা হয়েছে। মোট ১৫ বার গ্রেপ্তার হয়েছেন তিনি। গত প্রায় দুই দশকের বড় অংশ কেটেছে কারাগারে, বিশেষ করে তেহরানের কুখ্যাত এভিন জেলে (Evin Prison)।

গত ডিসেম্বরে চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেলেও ফের গ্রেপ্তার করা হয় তাঁকে। ২০২৩ সালে ইরানে মহিলাদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন (Women’s Rights Movement) ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ের জন্য তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল।

Advertisement
ads
Continue Reading
Advertisement