সাধারণের জন্য দূষিত যমুনা আর মোদীর জন্য বিশুদ্ধ যমুনা! প্রধানমন্ত্রীর ছটপুজো বিতর্ক দিল্লিতে
Connect with us

দেশের খবর

সাধারণের জন্য দূষিত যমুনা আর মোদীর জন্য বিশুদ্ধ যমুনা! প্রধানমন্ত্রীর ছটপুজো বিতর্ক দিল্লিতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির (Delhi) যমুনা নদী (Yamuna River) দীর্ঘদিন ধরে দূষণের (pollution) সমস্যায় ভুগছে। যদিও গত বিধানসভা (Assembly Elections) নির্বাচনে এই নদী দূষণের ইস্যু একাধিকবার রাজনৈতিক আক্রমণের হাতিয়ার ছিল, সমস্যা এখনও অবিকল। এবার সেই বিতর্ক নতুন মাত্রা পেল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সম্ভাব্য ছটপুজো (Chhath Puja 2025) অনুষ্ঠানে অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসে।

আপের (AAP) অভিযোগ, প্রধানমন্ত্রীকে দূষিত জলে নামতে না দেওয়া জন্য বিজেপি (BJP) একটি কৃত্রিম পুকুর (artificial pond) তৈরি করেছে। দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজ (Saurabh Bhardwaj) এক সাংবাদিক বৈঠকে বলেন, “প্রধানমন্ত্রীর জন্য আলাদা ‘নকল ঘাট’ (fake ghat) বানানো হয়েছে। সাধারণ মানুষকে দূষিত যমুনার জলে (toxic Yamuna water) পুজো করতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাজনৈতিক প্রচারের জন্য মানুষের জীবন নিয়ে খেলছে বিজেপি।”

তিনি আরও দাবি করেন, ওয়াজিরাবাদ জলশোধনাগার (Wazirabad Water Treatment Plant) থেকে নেওয়া বিশুদ্ধ পানীয় জল (drinking water) ঢালা হচ্ছে এই কৃত্রিম পুকুরে। এ প্রসঙ্গে সৌরভ বলেন, “জনগণের জল অপচয় করা হচ্ছে শুধু রাজনৈতিক স্বার্থে।”

আপের আরও অভিযোগ, “যমুনার জল এখনও ভয়ঙ্করভাবে দূষিত। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির (Delhi Pollution Control Committee) রিপোর্ট অনুযায়ী, এতে গুরুতর সংক্রমণের (serious infections) আশঙ্কা রয়েছে। কিন্তু বিজেপি রাসায়নিক ছিটিয়ে ও সাজানো ঘাট বানিয়ে দূষণ আড়াল করার চেষ্টা করছে।”

Advertisement
ads

ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে (social media) ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া (official response) পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহার বিধানসভা নির্বাচন (Bihar Assembly Elections 2025) সামনে রেখে বিজেপি হিন্দুত্বের (Hindutva) এজেন্ডা জোরদার করছে। ছটপুজো এই কৌশলের অংশ মাত্র। প্রধানমন্ত্রীর যমুনার ঘাটে পুজো করার বার্তা প্রচার করা মূল উদ্দেশ্য, কিন্তু দূষিত জল ও কৃত্রিম ঘাটের অভিযোগে বিজেপি কার্যত বিতর্কে পড়েছে।

প্রতি বছরই ছটপুজোর সময় যমুনার দূষণ নিয়ে বিতর্ক দেখা দেয়। এবার ‘নকল যমুনা ঘাট’ সেই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement