খুন
কালীপুজোর রাতে বক্স বাজানো নিয়ে বিরোধ, প্রতিবেশীর হাতে যুবক খুন
ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ (Horrific) হত্যাকাণ্ডে স্তব্ধ সোনারপুর (Sonarpur)। কালীপুজোর রাতে উচ্চস্বরে বক্স (Sound Box) বাজাতে অস্বীকার করায় ছুরি (Knife) দিয়ে কুপিয়ে খুন করা হল এক যুবককে। মৃতের নাম সনাতন নস্কর (Sanatan Naskar)। তিনি কুস্তিয়া (Kustia) এলাকার বাসিন্দা। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী পিন্টু সাহা (Pintu Saha) এবং তাঁর স্ত্রীকে ইতিমধ্যেই আটক করেছে সোনারপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনাতনের বাড়িতে প্রতিবছরের মতো এবারও কালীপুজো হচ্ছিল। তিনি বক্স বাজাচ্ছিলেন, কিন্তু পাশের বাড়ির এক হার্টের রোগী (Heart Patient) উচ্চ শব্দে অসুস্থ বোধ করায় সনাতন তাঁদের অনুরোধে সাউন্ড সিস্টেম (Sound System) বন্ধ করে বাড়ি ফিরে যান।
এর কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রী সনাতনদের বাড়িতে এসে পুজো মণ্ডপে আবার বক্স বাজাতে চাপ দেন। সনাতন রাজি না হওয়ায় বচসা (Argument) শুরু হয় দুই পরিবারের মধ্যে। অভিযোগ, প্রথমে সনাতনের মা ও ভাইকে মারধর করে পিন্টু ও তাঁর স্ত্রী। পরে প্রতিবাদ করতে গেলে সনাতনকে লক্ষ্য করে ছুরি চালায় পিন্টু বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা পিন্টু ও তাঁর স্ত্রীকে ধরে পুলিশে (Police) দেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও দুই আত্মীয় (Relatives) জড়িত থাকতে পারে। রাতেই সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নমুনা (Samples) সংগ্রহ করেছে এবং তদন্ত (Investigation) শুরু করেছে। দু’জনকে আটক করে বাকিদের খোঁজে তল্লাশি (Search Operation) চলছে।


