ভাইরাল খবর
এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহ! গ্রেপ্তার এনআরএসের অস্থায়ী কর্মী
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের অন্যতম সরকারি হাসপাতাল (Government Hospital) এসএসকেএম (SSKM Hospital)-এ নাবালিকা রোগীকে যৌন নিগ্রহের (Sexual Harassment) অভিযোগে চাঞ্চল্য। অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় হাসপাতালের প্রাক্তন অস্থায়ী কর্মী, বর্তমানে যিনি এনআরএস (NRS Hospital)-এ অস্থায়ীভাবে কাজ করছেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ (Bhowanipore Police Station)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন-চার দিন আগে পরিবারের সঙ্গে ১৫ বছরের এক নাবালিকা চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে আসে। অভিযোগ, সেই সময় হাসপাতালের ট্রমা কেয়ার (Trauma Care) বিভাগের শৌচালয়ে (Toilet) নিয়ে গিয়ে অস্থায়ী কর্মী অমিত মল্লিক (Amit Mallik) ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে। ঘটনার পর এক চিকিৎসক (Doctor) লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
তদন্তে জানা গিয়েছে, অমিত মল্লিক বর্তমানে এনআরএস হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। আগে তিনি এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি (Cardiology) বিভাগেও কাজ করতেন বলে খবর। হাসপাতালের একাংশের দাবি, অভিযুক্ত হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরেই দালালি (Brokerage) করতেন।
অভিযোগের পর ভবানীপুর থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করছে। তাঁর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু হতে পারে বলেও সূত্রের খবর।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে একাধিক চিকিৎসাকেন্দ্রে নিগ্রহের ঘটনা সামনে এসেছে। উলুবেড়িয়া (Uluberia) হাসপাতালে এক জুনিয়র চিকিৎসককে নিগ্রহের অভিযোগ ওঠে ট্রাফিক হোম গার্ড (Traffic Home Guard) ও তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে — ওই ঘটনাতেও অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে দুর্গাপুরে (Durgapur) এক বেসরকারি হাসপাতালে এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরেও শোরগোল পড়ে যায়। যদিও পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে আসে গণধর্ষণ হয়নি।
এই ধারাবাহিকতার মধ্যেই এসএসকেএম হাসপাতালে নাবালিকা যৌন নিগ্রহের অভিযোগ রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।


