ভাইরাল খবর
সম্পর্কের টানাপোড়েন না কি অন্য কিছু? ভরদুপুরে পার্লারে ঢুকে মহিলাকে কু/পি/য়ে আ/ত্ম/ঘা/তী যুবক
ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার দুপুরে খাস কলকাতায় এক শিউরে ওঠা অপরাধের সাক্ষী থাকল গড়িয়া মহামায়াতলা এলাকা। নরেন্দ্রপুর থানার অন্তর্গত তেঁতুলতলায় নিজের বিউটি পার্লারের (Beauty Parlour) ভেতরেই এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রূপবাণী দাস (৫০)। অভিযুক্ত যুবক ঘটনার পর নিজেও আত্মঘাতী (Suicide) হয়েছেন।
প্রাথমিক তদন্তে (Initial Investigation) উঠে এসেছে, মৃত ওই মহিলার সঙ্গে কাশ্মীরের এক যুবকের গভীর সম্পর্ক ছিল। গত কয়েকদিন ধরে তাঁদের মধ্যে প্রবল অশান্তি (Conflict) চলছিল। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ রূপবাণী দেবীকে তাঁর স্বামী অনুপকুমার দাস পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। ঠিক আধঘণ্টা পরেই পার্লার থেকে ফোন আসে যে ভেতরে মারামারি হচ্ছে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে (Spot) পৌঁছে দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ।
স্থানীয়দের দাবি, রূপবাণী দেবী পার্লারে ঢোকার কিছু পরেই ওই যুবক সেখানে প্রবেশ করেন এবং ভিতর থেকে দরজা আটকে দেন। এরপরই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। একসময় যুবকটি ধারালো অস্ত্র (Sharp Weapon) দিয়ে রূপবাণীকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। মহিলার আর্তনাদ শুনে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ও পরিবারের লোক দরজা খুলে দেখেন, রূপবাণী দাসের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে এবং অভিযুক্ত যুবকও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন।
ভোটের (Election) মুখে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল থাকা সত্ত্বেও এমন প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠিয়েছে এবং যুবকের আসল পরিচয় জানার চেষ্টা করছে। সম্পর্কের টানাপোড়েন (Relationship Strain) না কি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।


