বিনোদন
বেঙ্গল ফাইলসের মুক্তি কে বা কারা ঠেকাচ্ছে? সিনেমা হল মালিকদের ভয় প্রসঙ্গে প্রশ্ন
ডিজিটাল ডেস্কঃ বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে শুরু থেকেই বিতর্ক থামছে না। ছবিটি মুক্তি নিয়ে বাংলার সিনেমা হলে ব্যাপক ব্রাত্য় চলছে। শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chattopadhyay) এর এক বিতর্কিত মন্তব্য আরও উত্তেজনা বাড়িয়েছে। তিনি জানিয়েছিলেন, ‘দ্য দিল্লি ফাইলস’ (The Delhi Files) থেকে নাম পরিবর্তন করে কেন ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হলো, তা তাঁকে জানানো হয়নি এবং ছবির পুরো কাহিনি সম্পর্কেও ধারণা ছিল না।
এদিকে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, বাংলার অনেক সিনেমা হল মালিকদের ওপর প্রশাসনের চাপ রয়েছে যাতে তারা ছবিটি না দেখায়। তিনি জানিয়েছেন, মালিকরা নিজেরাই তাদের ব্যবসা রক্ষার্থে এই সিদ্ধান্ত নিচ্ছেন। বিবেক আরও জানিয়েছেন, এই আচরণের বিরুদ্ধে তিনি আইনি লড়াই করবেন।
কয়েকদিন আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে একটি ভিডিও বার্তায় অনুরোধ করেছিলেন, যাতে প্রশাসন ছবির মুক্তি আটকায় না। বিবেকের দাবি, ছবি সিবিএফসি (CBFC) থেকে পাস সার্টিফিকেট পেয়েছে এবং মুক্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বিবেক অগ্নিহোত্রী বলেন, বাংলা শুধু বেদনার ইতিহাস নয়, বরং ভারতের নবজাগরণের মুকুট। রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসুর মতো প্রতিভাদের জন্মভূমি। তিনি প্রশ্ন তুলেছেন, নতুন প্রজন্ম এই ইতিহাস কতটা জানে? তিনি উল্লেখ করেছেন, ১৯০৫ ও ১৯৪৭ সালের বিভাজনের মতো ঘটনা ভুলে যাওয়ার কারণেই দেশের বিভাজন ঘটেছে।
অভিনেত্রী পল্লবী যশী (Pallavi Joshi) ও সম্প্রতি রাষ্ট্রপতিকে (President) এই পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন। ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পরিবেশ এখনো অনিশ্চিত, তবে বিতর্ক তীব্র হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।


