বিনোদন
কলকাতায় মুক্তি পেল ‘দ্য বেঙ্গল ফাইলস’, জানুন কোথায় ও কখন
ডিজিটাল ডেস্ক: দেশের অধিকাংশ রাজ্যে মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files), তবে বাংলা (Bengali) রাজ্যে সরকারি বিধিনিষেধ না থাকা সত্ত্বেও কোনও হল বা মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পায়নি। যদিও সিনেমাটি সেন্সর বোর্ডের অনুমোদিত (censor board approved), স্থানীয় কোনও হলে প্রদর্শনের অনুমতি মেলেনি।
অবশেষে শনিবার বিকেল ৪টায় কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন প্রেক্ষাগৃহে ‘খোলা হাওয়া’ (Khola Hawa) নামের একটি সংগঠন বিশেষ প্রাইভেট স্ক্রিনিংয়ের (private screening) আয়োজন করে। এই আয়োজন বঙ্গ বিজেপি নেতাদের সমর্থনে সম্পন্ন হয়।
প্রদর্শনীতে মুম্বই থেকে আসেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) এবং তাঁর স্ত্রী ও ছবির অন্যতম অভিনেত্রী পল্লবী যোশী (Pallavi Joshi)। পাশাপাশি বিজেপি নেতৃত্বের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। নির্মাতা ও আয়োজকরা শুরুতে পুলিশের বাধার আশঙ্কা করলেও, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রদর্শনী সম্পন্ন হয়।
স্ক্রিনিং শেষে বিবেক অগ্নিহোত্রী বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে বাংলার মানুষ কলকাতায় বসে সিনেমাটি দেখতে পারছেন। এই ছবি মূলত বাংলার মানুষের জন্য তৈরি হয়েছে। তবে আমি আরও খুশি হতাম যদি তারা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত হলে গিয়ে ছবিটি দেখতে পারত। কিন্তু তাদের আটকে রাখা হচ্ছে।”
‘খোলা হাওয়া’র সভাপতি ও বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) জানান, “এই সিনেমাটি সেন্সর বোর্ড অনুমোদিত হলেও মুক্তিতে বাধা দেয়া হয়েছে। তাই আমরা জাতীয় গ্রন্থাগারের (National Library) অনুমতিতে এই প্রাইভেট স্ক্রিনিংয়ের আয়োজন করেছি।”


