আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, তার আগেই পরিচালককে খুনের হুমকি! উত্তেজনা ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে
Connect with us

বিনোদন

আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, তার আগেই পরিচালককে খুনের হুমকি! উত্তেজনা ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য কেরালা স্টোরি’র পরে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) তাঁর ‘ফাইলস’ ট্রিলজির শেষ ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে হাজির হতে চলেছেন প্রেক্ষাগৃহে। আগামী ৫ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, ইতিমধ্যেই এই ছবি ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, এই ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কলকাতায় (Kolkata) যে গোলযোগ তৈরি হয়, তার পর থেকেই তিনি ও তাঁর পরিবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিবেক বলেন, “আমার স্ত্রী ও সন্তান রয়েছে। একজন পরিচালক হিসেবে যেমন নিজের পরিবারের কথা ভাবি, তেমনই দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও চিন্তিত। আমি শুধু একটি সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেটিকেই প্রোপাগান্ডা বলা হচ্ছে, এটা দুঃখজনক।”

তিনি আরও বলেন, “ভারতের চলচ্চিত্র ইতিহাসে বহু সামাজিক ও রাজনৈতিক ছবি তৈরি হয়েছে। তবে আজ সত্যি কথা বলাটাই যেন সবচেয়ে বড় অপরাধ। তাই ছবি বানাতে গিয়ে এমন হুমকির মুখে পড়তে হবে, তা ভাবিনি।”

Advertisement
ads

এই পরিস্থিতিতে পরিচালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে বিশেষ আবেদন জানিয়েছেন যাতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে মুক্তি পেতে পারে। মঙ্গলবার নিজের সোশাল মিডিয়ায় (social media) একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

ছবিটি আদৌ কলকাতায় মুক্তি পাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেক সিনেমা হল কর্তৃপক্ষ ইতিমধ্যেই দ্বিধায় রয়েছেন ছবিটি প্রদর্শন নিয়ে।

Continue Reading
Advertisement