‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আর্জি মমতাকে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিচালক বিবেক অগ্নিহোত্রী
Connect with us

বিনোদন

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আর্জি মমতাকে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিচালক বিবেক অগ্নিহোত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) সিনেমার মুক্তি নিয়ে রাজ্যজুড়ে তীব্র চর্চার আবহে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আর্জি জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি বলেন, বাংলার প্রতিটি প্রেক্ষাগৃহে যেন শান্তিপূর্ণভাবে ছবিটি মুক্তি পায়, তা নিশ্চিত করাই মুখ্যমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব।

পরিচালক জানান, ছবি ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ছাড়পত্র পেয়েছে। ফলে আইনত মুক্তির আর কোনো বাধা নেই। তা সত্ত্বেও কলকাতায় ট্রেলার রিলিজ অনুষ্ঠানে যা ঘটেছে, তা ছবির টিম ও প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যে আশঙ্কা তৈরি করেছে।

ভিডিও বার্তায় বিবেক বলেন,

“আপনি ভারতীয় সংবিধান মেনে শপথ নিয়েছেন, তাই বাকস্বাধীনতা রক্ষা করাও আপনার দায়িত্ব। ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পথ রুদ্ধ করা মানে ইতিহাস চেপে রাখা। নোয়াখালির হিন্দু নিধনের কথা আজ অনেকেই জানে না। সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আমরা।”

 

Advertisement
ads

তিনি আরও বলেন, বাংলা হল ভারতের সাংস্কৃতিক জাগরণের কেন্দ্র। রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামী বিবেকানন্দের ভূমি এই রাজ্য। “একজন বাঙালির দৃষ্টিভঙ্গি থেকে দয়া করে ছবিটিকে বিচার করুন, নিষিদ্ধ নয় বরং প্রেক্ষাগৃহে তার মুক্তি নিশ্চিত করুন,” — আবেদন পরিচালকের।

ছবিটির ট্রেলার প্রকাশের সময় কলকাতায় যে বিতর্ক তৈরি হয়েছিল, তা ঘিরেই রাজ্যে মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই পটভূমিকাতেই বিবেকের এই আবেগঘন বার্তা। এখন দেখার, মুখ্যমন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া আসে কি না।