বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু, প্রতিবাদে বয়কট বিজেপির
Connect with us

ভাইরাল খবর

বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু, প্রতিবাদে বয়কট বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবারও রাজ্যের বিধানসভা (West Bengal Assembly) থেকে আরও একবার বরখাস্ত করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) তাঁর বিরুদ্ধে বিধানসভার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেন। এই ঘটনার প্রতিবাদে প্রশ্নোত্তর পর্ব বয়কট করেন বিজেপি বিধায়করা (BJP MLAs)। তাঁদের দাবি, নিয়ম লঙ্ঘন করে এই সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় বাংলা ভাষার উপর আক্রমণ প্রসঙ্গে আলোচনার সময়। বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), যখন তিনি সেনার ভূমিকা নিয়ে মন্তব্য করেন। তৎক্ষণাৎ শুভেন্দু প্রতিবাদ করে বলেন, “এভাবে ভারতীয় সেনা নিয়ে কথা বলা যায় না,” এবং তিনি ‘ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। স্পিকারের বারবার সতর্ক সত্ত্বেও শুভেন্দু থামেননি, এমনটাই দাবি শাসকপক্ষের।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “বিধানসভায় বিজেপি-তে শুধু একজন শুভেন্দু নয়, ৬৫ জন শুভেন্দু আছে। সবাই একসাথে প্রতিবাদ জানাবে।”

Advertisement
ads

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে আসা মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবং সেগুলোকে চিহ্নিত করে যদি তাদের বাংলাদেশের ফেরত পাঠানো না হয় তাহলে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। ২০২৪ সালের পরে যে সমস্ত বাংলাদেশি হিন্দুরা ভারতে এসেছে তাদের চিন্তার কোনও কারণ নেই। তারা শরণার্থী হিসেবে থাকতে পারবে। ভারত সরকার তাদের ভারতের নাগরিকত্ব দেবে।

এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র জিএসটি (GST) সিদ্ধান্তের প্রশংসা করে শুভেন্দু বলেন, “জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে আক্রমণ করে তিনি বলেন, “বাংলায় পেট্রোল-ডিজেলের দাম সবচেয়ে বেশি, অথচ রাজ্য কিছুই করছে না।”

Continue Reading
Advertisement