ফর দ্য পার্টি নয়, এবার সরকার ‘ফর দ্য পিপল’! আমলাদের ১০ দফা নির্দেশ মুখ্যমন্ত্রীর
Connect with us

রাজনীতি

ফর দ্য পার্টি নয়, এবার সরকার ‘ফর দ্য পিপল’! আমলাদের ১০ দফা নির্দেশ মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করেই প্রশাসনিক মহলে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে (Nabanna) মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সমস্ত দপ্তরের সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিকে (Principal Secretary) নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, “আমাকে খুশি করতে আর ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ লিখতে হবে না। অনুপ্রেরণা বন্ধ করে কাজের কাজ হোক।” আমলাদের (Bureaucrats) পেশাদারিত্ব ও মর্যাদা ফিরিয়ে আনতেই এই ১০ দফা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আমলাদের প্রতি মুখ্যমন্ত্রীর ১০টি বিশেষ নির্দেশ:

  • ১) ডিজিটাল যোগাযোগ: মুখ্য সচিবসহ সব দপ্তরের সচিবদের নিয়ে একটি বিশেষ গ্রুপ (WhatsApp/Email Group) তৈরি করা হবে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীও থাকবেন।

  • ২) অফিসারদের মর্যাদা: সরকারি অনুষ্ঠানে অফিসারদের বকাবকি বা ‘তুমি’ বলে ডাকার সংস্কৃতির অবসান হবে। তাঁদের প্রাপ্য সম্মান (Dignity) দিয়ে সরকার চালানো হবে।

  • ৩) ভুলের সংশোধন: বিগত ১৫ বছরে প্রশাসনিক অনেক ভুল হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, অন্যায়ের বিরুদ্ধে আমলাদের ‘না’ বলার সাহস রাখতে হবে।

  • ৪) সরাসরি সংযোগ: কোনো পরামর্শ বা সমস্যা থাকলে আমলারা সরাসরি (Directly) মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন।

  • ৫) তোষণ বন্ধ: ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ শব্দটি ব্যবহারের প্রয়োজন নেই। কাজ হবে মানুষের সুরক্ষার জন্য, তোষণের জন্য নয়।

  • ৬) অপচয় রোধ: সরকারি অর্থের অপচয় (Wastage) বন্ধ করতে হবে। তবে জনস্বার্থে খরচে কোনো বাধা থাকবে না।

  • ৭) অভাব-অভিযোগ: আমলারা তাঁদের সমস্যা মুখ্য সচিবকেও (Chief Secretary) জানাতে পারবেন।

  • ৮) কেন্দ্রীয় প্রকল্প: বন্ধ থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলো দ্রুত শুরু করতে হবে এবং সেন্ট্রাল ফান্ড (Central Fund) ছাড়ের বিষয়ে তৎপর হতে হবে।

  • ৯) সংকল্প পত্র: বিজেপির নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্র’ (Manifesto) অনুযায়ী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

  • ১০) ভীতিহীন প্রশাসন: অযথা ভয় না পেয়ে আমলাদের দায়বদ্ধতার (Accountability) সাথে কাজ করে যেতে হবে। যারা ভালো কাজ করবেন, মুখ্যমন্ত্রী সর্বদা তাঁদের পাশে থাকবেন।

শুভেন্দু অধিকারী আমলাদের মনে করিয়ে দেন যে, এতদিন সরকার ‘দলের জন্য’ (For the party) কাজ করেছে, কিন্তু এখন থেকে সরকার ‘মানুষের জন্য’ (For the people) কাজ করবে। প্রশাসনিক গতি বাড়াতে এখন ‘কথা কম, কাজ বেশি’—এই নীতিতেই এগোতে চায় নতুন সরকার।

Continue Reading
Advertisement