যে বিবৃতিতে সন্ত্রাসের শিকারদের নাম নেই, তাতে স্বাক্ষর নয়: রাজনাথের স্পষ্ট অবস্থান
Connect with us

দেশের খবর

যে বিবৃতিতে সন্ত্রাসের শিকারদের নাম নেই, তাতে স্বাক্ষর নয়: রাজনাথের স্পষ্ট অবস্থান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চিনের কিংদাও শহরে চলা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারত স্পষ্ট বার্তা দিল পাকিস্তান এবং চিনকে। বৃহস্পতিবার সম্মেলনে উপস্থিত হয়ে যৌথ বিবৃতির একটি প্রস্তাবে আপত্তি তোলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তাঁর প্রশ্ন, যেখানে বিবৃতিতে বালোচিস্তানের উল্লেখ রয়েছে, সেখানে পহেলগাঁওয়ের ঘটনাকে উপেক্ষা কেন?

বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বরাবরই দৃঢ়। কিন্তু SCO-এর যৌথ বিবৃতিতে পহেলগাঁওয়ের মতো ভয়াবহ হামলার উল্লেখ না থাকা নিয়ে কার্যত বিরক্ত নয়াদিল্লি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাকিস্তান ও চিন যৌথভাবে এই বিবৃতির মাধ্যমে ভারতের বিরুদ্ধে কৌশলী চাপ তৈরি করতে চেয়েছিল। কারণ, বালোচিস্তানে স্বাধীনতার দাবিতে চলা আন্দোলনে ভারতকে পরোক্ষে দায়ী করে বারবার অভিযোগ তুলেছে ইসলামাবাদ ও বেজিং।

আরও পড়ুনঃ একতা ভট্টাচার্যের ডিজাইন করা পোষ্টারে সেজেছে সিনেমার শহর – বাংলার গর্ব আজ বলিউডে

এই পরিস্থিতিতে সম্মেলনের মঞ্চ থেকেই কড়া সুরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘সন্ত্রাসবাদ আর শান্তি কখনও একসঙ্গে টিকতে পারে না। যে দেশগুলি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তাদের ফল ভোগ করতে হবেই।’’ তিনি আরও যোগ করেন, ‘‘পহেলগাঁওয়ে ধর্ম দেখে মানুষ মেরেছে জঙ্গিরা। ভারত উপযুক্ত জবাব দিয়েছে। সন্ত্রাসের ঘাঁটি আর নিরাপদ নেই, তা আমরা বুঝিয়ে দিয়েছি।’’

Advertisement
ads

প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য শুধু SCO মঞ্চেই নয়, আন্তর্জাতিক মহলেও কূটনৈতিক বার্তা হিসেবে ধরা পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বালোচিস্তানের উল্লেখ থাকলে, পহেলগাঁও কেন নয়—এই প্রশ্নই যেন ভারতীয় কূটনীতির অন্যতম ‘ঘরে ঢুকে জবাব’।

Continue Reading
Advertisement