ধর্ম
দিঘায় প্রথম রথযাত্রা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ দিঘার (Digha) ইতিহাসে প্রথমবার আয়োজিত হতে চলেছে জগন্নাথের রথযাত্রা (Rath Yatra)। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের ঢল নেমেছে সৈকত শহরে। লক্ষাধিক পুণ্যার্থী আসবেন বলে আগাম পূর্বাভাস থাকায়, বৃহস্পতিবার নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দিঘার নতুন জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) রথযাত্রার আগের দিন রয়েছে দুটি বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা—‘নেত্র উৎসব’ এবং ‘নবযৌবন দর্শন’। পুরোহিতরা দেবতাদের দৃষ্টি ফিরিয়ে দেবেন, তারপর বিশ্রামের পর দেবতারা প্রথমবার জনসমক্ষে আবির্ভূত হবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই ইতিমধ্যেই উপচে পড়েছে ভক্তদের ভিড়।
The wait is over, the divine darshan begins!
On this holy day of Netrotsav, devotees rejoice as the deities appear in all their glory.#JoyJagannath pic.twitter.com/CPFvaH8CMJ
— All India Trinamool Congress (@AITCofficial) June 26, 2025
আরও পড়ুনঃ আবার ভিড়, আবার আবেগ—২১ জুলাইয়ের টাস্ক দিলেন নেত্রী
এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant), ডিজি রাজীব কুমার (Rajeev Kumar), শীর্ষ পুলিশকর্তারা এবং একাধিক মন্ত্রী। সূত্রের খবর, দুই লক্ষেরও বেশি মানুষের জমায়েত হতে পারে রথের দিন। সেই অনুযায়ী শহরের নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। মন্দির সংলগ্ন অঞ্চল এবং রথযাত্রার রুটে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, তৈরি হচ্ছে চারটি ওয়াচ টাওয়ার। ভিড় সামলাতে বিশেষভাবে প্রস্তুত লম্বা রশি দিয়ে রথ টানার ব্যবস্থাও রাখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই থেকেই বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় লেগে রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি মানুষ মন্দিরে এসেছেন। রথযাত্রায় সেই ভিড় আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন।
