বাংলাদেশিদের ফেরাতে কঠোর হিমন্ত, অবৈধ অনুপ্রবেশে রুখতে চলবে অভিযান
Connect with us

দেশের খবর

বাংলাদেশিদের ফেরাতে কঠোর হিমন্ত, অবৈধ অনুপ্রবেশে রুখতে চলবে অভিযান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: অসমে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরাতে আরও কড়া পদক্ষেপ নিল অসম রাজ্য সরকার। সোমবার (Monday) বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) জানিয়ে দেন, ইতিমধ্যেই অসম রাজ্য থেকে ৩৩০ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি স্পষ্ট করে দেন, এই অভিযান আরও জোরদার করা হবে আগামী দিনে।

মুখ্যমন্ত্রী হিমন্ত (Himanta) জানান, ১৯৫০ সালের বিশেষ অভিবাসী আইন প্রয়োগ করেই এই পদক্ষেপ নিয়েছে অসম রাজ্য সরকার। এই আইন অনুসারে, অসমের আধিকারিকদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে অনুপ্রবেশকারী চিহ্নিত ও বহিষ্কারের জন্য। মুখ্যমন্ত্রীর কথায়, “গত কয়েকমাসে ৩৩০ জন বাংলাদেশিকে আমরা ফেরত পাঠাতে সক্ষম হয়েছি। তবে এখানেই থামছি না, আগামী দিনে এই অভিযান আরও দ্রুততার সঙ্গে চালানো হবে।”

বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রধান মহম্মদ ইউনুসের (Mohammad Yunus) সাম্প্রতিক মন্তব্যের পর এই পদক্ষেপ কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ চিপস ‘চুরির’ অপবাদে বালকের মৃত্যু, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত

Advertisement
ads

এদিন মুখ্যমন্ত্রী নাম না করে তীব্র আক্রমণ করেন অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে (Gaurav Gogoi)। তিনি বলেন, “আমরা ২,৬০০ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করেছি, যেগুলি ইসলামাবাদ (Islamabad) ও রিয়াধ (Riyadh) থেকে পরিচালিত হচ্ছে। এই অ্যাকাউন্টগুলিতে অসম এবং প্যালেস্টাইন (Palestine) নিয়ে পোস্ট হচ্ছে। এগুলির মধ্যে কিছু অ্যাকাউন্ট রাজ্যের এক কংগ্রেস নেতার প্রতি সমর্থন জানাচ্ছে, অথচ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তারা সম্মান দেখাচ্ছে না।”

অসমের স্বার্থরক্ষা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রথমে অসমিয়া (Assamese), তারপর মুখ্যমন্ত্রী। আমি আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পথ অনুসরণ করব। অসমের স্বার্থ আমার কাছে সবচেয়ে বড়।”

প্রসঙ্গত, ১৯৫০ সালের বিশেষ অভিবাসী আইন অনুসারে, যারা অবৈধভাবে রাজ্যে বসবাস করে এবং স্থানীয় মানুষের স্বার্থের পরিপন্থী, তাদের চিহ্নিত করে সরকার সরাসরি বহিষ্কার করতে পারে। সেই আইনকে সামনে রেখেই অসমে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে।

Advertisement
ads