বিশ্বের খবর
তালিবানের হয়ে লড়তে গিয়ে পাকিস্তানের হাতে মৃত্যু ৩ বাংলাদেশির!
ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) তেহরিক-ই-তালিবান (Tehrik-i-Taliban) এর সঙ্গে লড়তে গিয়ে মৃত্যু হয়েছে তিনজন বাংলাদেশি নাগরিকের (Bangladeshi Citizens)। স্থানীয় সংবাদমাধ্যমের (Reports) তথ্য অনুযায়ী, নিহতরা হলেন আহমেদ জুবায়ের (Ahmed Zubayer), রতন ঢালি (Ratan Dhali) এবং ফয়সাল হোসেন (Faisal Hossain)।
রাতনের বয়স (Age) ২৯ বছর এবং তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর (Muksudpur, Gopalganj) উপজেলায়। পিতা আনোয়ার ঢালি (Anowar Dhali) পেশায় টোটো চালক (Toto Driver) এবং মাতা সেলিনা বেগম (Selina Begum)। রতন ঢাকায় (Dhaka) একটি মেডিক্যাল সেন্টারে (Medical Center) কর্মরত ছিলেন। ২০২৪ সালের এপ্রিল (April 2024) মাসে শেষবারের মতো তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানা গেছে, রতন ক্লাস ফাইভ (Class Five) পর্যন্ত শিক্ষিত ছিলেন।
রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী (Pakistani Security Forces) এর অভিযানে রতন এবং ফয়সালের মৃত্যু হয়। চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানের ওয়াজিরিস্তান (Waziristan) এলাকায় টিটিপির (TTP) ৫৪ জন জঙ্গিকে (Militants) খতম করা হয়। মৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি ছিলেন।
আহমেদ জুবায়ের ঢাকার লাগোয়া সাভারের (Savar) বাসিন্দা। বাংলাদেশি টিটিপি জঙ্গিরা দেশের যুবকদের বিদেশে গিয়ে কট্টরপন্থায় (Radicalization) জড়ানোর চেষ্টা করত বলে অভিযোগ। রতন প্রথমে বাড়িতে দুবাই যাওয়ার কথা বলেও বেড়িয়েছিল, তবে ২০২৪ সালের ২৭ মার্চ (27 March 2024) ভারতে (India) প্রবেশ করে বেনাপোল সীমান্ত (Benapole Border) দিয়ে আফগানিস্তান (Afghanistan) গিয়েছিল। এরপর অবৈধভাবে পাকিস্তানে গিয়ে টিটিপির সঙ্গে যোগ দেয়।
উল্লেখ্য, সম্প্রতি ডুরান্ড লাইন (Durand Line) বরাবর পাকিস্তানি ও আফগান সীমান্তরক্ষী বাহিনীর (Border Forces) মধ্যে সংঘর্ষ (Clash) ঘটেছিল। ৬ নভেম্বর (6 November) আবার পাক-আফগান সীমান্তে অশান্তি (Unrest) শুরু হয়েছে। পাকিস্তানের দাবি, আফগান তালিবান (Afghan Taliban) টিটিপিকে আশ্রয় দিচ্ছে। তালিবানের পালটা অভিযোগ, পাকিস্তান সরকার (Pakistani Government) ইসলামিক স্টেটের (Islamic State) মতো জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করছে।
২০০৭ সালের ডিসেম্বরে (December 2007) বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী একত্রিত হয়ে টিটিপি (TTP) গঠন করে। আন্তর্জাতিকভাবে এটি একটি সন্ত্রাসবাদী (Terrorist) সংগঠন হিসেবে চিহ্নিত। বর্তমানে টিটিপির মূল লক্ষ্য পাকিস্তানের সরকারকে সরিয়ে ইসলামি শাসনব্যবস্থা (Islamic Rule) প্রতিষ্ঠা করা।
এই আবহে ৯ অক্টোবর (9 October) মধ্যরাতের দিকে কাবুল (Kabul) পূর্বাঞ্চলে বিস্ফোরণ (Explosion) ঘটে। এরপর পাক সীমান্তে সেনা আউটপোস্টে (Military Outpost) পাল্টা হামলা হয়। তালিবানের দাবি পাকিস্তানের ৫৮ সেনা (Soldiers) নিহত হয়েছে, পাকিস্তান দাবি করে তাদের ২৩ জন জওয়ান (Soldiers) নিহত হয়েছে। ১৪ অক্টোবর (14 October) নতুন সংঘর্ষে কমপক্ষে ১৫ আফগান নাগরিক (Afghan Civilians) এবং ৬ পাকিস্তানি আধাসামরিক (Paramilitary) নিহত হয়। ৬ নভেম্বর (6 November) ফের স্পিন বলডক (Spin Boldak) অঞ্চলে পাকিস্তানের সীমান্ত থেকে গুলি চালানো হয়।
