কলকাতা
সুন্দরবন সীমান্তে ফের বাংলাদেশি অনুপ্রবেশ, আটক ১৯ জন মৎসজীবী
ডিজিটাল ডেস্কঃ ফের জলপথে (water route) অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের। গত শুক্রবার রাতে সুন্দরবনের (Sundarbans) সীমান্ত এলাকা ক্ষিরোদখালি অঞ্চলে টহলদারির সময় বিএসএফ (BSF) জওয়ানদের জালে ধরা পড়ে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার (fishing trawler)। ট্রলারটিতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎসজীবী (fishermen) আন্তর্জাতিক সীমানা (international border) অতিক্রম করে অবৈধভাবে ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল বলে জানা গিয়েছে।
বিএসএফ-এর সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে ট্রলারটিকে ঘিরে ফেলে তারা। আটক করা হয় সমস্ত অভিযুক্তকে। বাজেয়াপ্ত (seized) করা হয় মাছ ধরার ট্রলার, জাল (net) এবং অন্যান্য সরঞ্জাম।
পরদিন শনিবার তাদের টানা জিজ্ঞাসাবাদ (interrogation) করা হয়। এরপর রবিবার সকালে অভিযুক্তদের সুন্দরবন কোস্টাল থানার (Sundarban Coastal Police Station) হাতে তুলে দেওয়া হয়। আজ, সোমবার, ধৃতদের আলিপুর আদালতে (Alipore Court) তোলা হয়েছে।
স্থানীয় মৎসজীবীদের অভিযোগ, এই ধরনের অনুপ্রবেশ নিয়মিত ঘটছে। রাতের অন্ধকারে বাংলাদেশের দিক থেকে বহু মৎসজীবী ভারতের জলসীমায় ঢুকে পড়ছে, যার প্রভাব পড়ছে স্থানীয়দের জীবিকায়। ব্যবসায় ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।
বর্তমানে সীমান্ত এলাকায় নজরদারি (surveillance) আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় আপাতত কিছুটা স্বস্তিতে সুন্দরবনের স্থানীয় মৎসজীবীরা।
অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে ফরেনার্স অ্যাক্টে (Foreigners Act) মামলা রুজু হয়েছে। তদন্ত চলাকালীন আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


