রাতারাতি ঝাঁপ বন্ধ পুণের আইটি সংস্থার! ৭০০ কর্মীকে পথে বসিয়ে গ্রেফতার প্রতারক সিইও
Connect with us

দেশের খবর

রাতারাতি ঝাঁপ বন্ধ পুণের আইটি সংস্থার! ৭০০ কর্মীকে পথে বসিয়ে গ্রেফতার প্রতারক সিইও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের অন্যতম বড় আইটি হাব (IT Hub) পুণের হিঞ্জাওয়াড়ির তথ্যপ্রযুক্তি সংস্থা ‘থিঙ্ক টেক ইন্ডিয়া’ (Thynk Technology India) রাতারাতি তাদের অফিস বন্ধ করে দেওয়ায় ৭০০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার, কর্মী ও ইন্টার্ন চাকরি হারিয়েছেন। এই বড়সড় আর্থিক জালিয়াতির (Financial Fraud) ঘটনায় হিঞ্জেওয়াড়ি থানার পুলিশ সংস্থার প্রধান নির্বাহী আধিকারিক তথা সিইও (CEO) হর্ষল ভানুদাসকে গ্রেফতার করেছে। সিইও-র পাশাপাশি সংস্থার ট্রেনিং প্রধান এবং মানবসম্পদ (HR) বিভাগের এক আধিকারিকের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।

অভিযোগ, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এই স্টার্টআপ (Startup) সংস্থাটি নতুন কর্মী নিয়োগ শুরু করে। ইন্টার্নদের মাসিক ১৫,০০০ টাকা স্টাইপেন্ডের (Stipend) প্রতিশ্রুতি দিয়ে ল্যাপটপ ও ট্রেনিংয়ের সিকিউরিটি ডিপোজিট (Security Deposit) বাবদ প্রত্যেকের থেকে ১৫,০০০ টাকা করে নেওয়া হয়েছিল। অনেকেই ধারদেনা করে সেই টাকা জমা দেন। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে হঠাৎ বেতন দেওয়া বন্ধ হয়ে যায়। বকেয়া মেটাতে দেওয়া কিছু চেকও (Cheque) বাউন্স করে।

কর্তৃপক্ষ ফান্ডিং (Funding) এবং ইন্টারনাল অডিটের অজুহাত দেখিয়ে কর্মীদের আশ্বস্ত করার চেষ্টা করলেও, গত এপ্রিল মাসে কোনো পূর্ব নোটিস (Prior Notice) ছাড়াই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অফিসে গিয়ে দরজা বন্ধ দেখে এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পেরে অবশেষে এক ২৫ বছরের ইন্টার্নের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। ১ মে সিইও বকেয়া মেটানোর লিখিত আশ্বাস (Written Assurance) দিলেও কর্মীরা আর বিশ্বাস করেননি। এই ঘটনায় কর্পোরেট দায়বদ্ধতা (Corporate Accountability) ও বেসরকারি ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।

Continue Reading
Advertisement