তেরঙ্গা দিয়ে ঘাম মোছা! বিতর্কে জয়পুরের বিজেপি বিধায়ক বালামুকুন্দ আচার্য
Connect with us

রাজনীতি

তেরঙ্গা দিয়ে ঘাম মোছা! বিতর্কে জয়পুরের বিজেপি বিধায়ক বালামুকুন্দ আচার্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজস্থানের জয়পুরের বিজেপি বিধায়ক বালামুকুন্দ আচার্য (Balamukund Acharya) সম্প্রতি ‘জাতীয় পতাকা’ নিয়ে এক বিতর্কের মুখে পড়েছেন। তেরঙ্গা যাত্রার সময় মিছিলে হাঁটার সময় মুখের ঘাম মুছতে যে কাপড়টি ব্যবহার করেছিলেন, তা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা টিকা রাম জুল্লি (Tika Ram Jully) বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় বালামুকুন্দ ওই কাপড় দিয়ে ঘাম মুছছেন। ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যু মামলায় উঠছে লিভ-ইন বান্ধবীর নাম, মাদককাণ্ডে তদন্ত তীব্র

তবে বালামুকুন্দ আচার্য বিষয়টি স্পষ্ট করে বলেন, “ওটা জাতীয় পতাকা ছিল না, সাদা ও সবুজ রঙের একটি কাপড় ছিল। মিছিলে কেউ আমাকে সেটি দিয়েছিল, আমি ওটাতে চুমু দিয়েছিলাম। আমরা জানি কীভাবে জাতীয় পতাকাকে সম্মান করতে হয়।” তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “তেরঙ্গা যাত্রায় কংগ্রেসের কোনও উপস্থিতি ছিল না। তারা ত্রিবর্ণের ওপর হাতের চিহ্ন দিয়ে নিজেদের দলীয় পতাকা তৈরি করেছে এবং সেটি বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখছে।”

https://x.com/news24tvchannel/status/1923044365749899762

Advertisement
ads

রাজস্থান বিরোধী দলনেতা টিকা রাম জুল্লি বালামুকুন্দের মুখে ঘাম মুছার ভিডিও পোস্ট করে লিখেছেন, “আমাদের দেশের সেনা জওয়ানরা যারা তিরঙ্গার জন্য জীবন উৎসর্গ করছেন, তাদের সম্মানহানি করেছে বিজেপি বিধায়ক। তিনি তাঁর ভুলের জন্য ক্ষমা চান।”

উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক যোগা দিবসের মিছিলে মুখ মুছতে ত্রিবর্ণ জাতীয় পতাকা ব্যবহার করে বিতর্কে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই ঘটনায় পাটনা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল।

Continue Reading
Advertisement