দেশের খবর
পহেলগাঁও হামলার প্রতিশোধ! গুড়িয়ে দেওয়া হল ৯ জঙ্গির বাড়ি
নিউজ ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের বৈসরণ উপতক্যার পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে এক নক্কার জনক ঘটনা। বেছে বেছে হত্যা করা হয়েছে হিন্দুদের। এই ঘটনার ক্ষোভ ও শোক এখনও দগদগে সকলের মনে। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে যারা এই কান্ড ঘটিয়েছে তাদের কাউকেই রেহাত করা হবে না।
তারপর থেকে একের পর এক অ্যাকশন নিচ্ছে ভারতীয় সেনারা। এনিয়ে গত তিনদিনে ৯ জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে। একেবারে ধূলিসাৎ, আর কিছুই বেচে নেই ওই বাড়ির। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে জঙ্গির বাড়ি। ৭২ ঘণ্টায় নয় জঙ্গির বাড়ি ধূলিসাৎ।
পুলওয়ামা, ত্রালে, বান্দিপোরা-সহ কাশ্মীরের একাধিক এলাকায় সেনাবাহিনীর টার্গেট হল, ভারতের মাটিতে গজিয়ে ওঠা জঙ্গিদের বাড়িঘর। দেশের মাটিতে বসেই এই সব জায়গায় তৈরি হয় নাশকতার ব্লু প্রিন্ট। এবার জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই তৈবার সংগঠনের সেই সব সদস্যদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
আজ রবিবার সকালেই পুলওয়ামা জেলার ত্রালের খাসিপোরার আমির নাজির ওয়ানির বাড়ি এবং বান্দিপোরার নাজ কলোনির জামিল আহমেদ শীর গোজরির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে আমির ২০২৪ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিয়েছিল এবং জামিল আহমেদ ২০১৬ সাল থেকে সক্রিয় ছিল জন্ডি কার্যকলাপে।
আরও পড়ুন – পহেলগাঁও হামলার পর পাক অধিকৃত কাশ্মীর দখল করতে সরাসরি ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
জানা যাচ্ছে, দু’জনেই জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল বলে। শনিবার জম্মু-কাশ্মীর পুলিশের এক মুখপাত্র বলেন, সন্ত্রাসী হামলায় মদতকারীদের বাড়ি ভেঙে ফেলার জন্য মোট ৬০ টিরও বেশি জায়গায় অভিযান চালানো হয়েছে।
এর পাশাপাশি ভারতীয় সেনার তরফে রবিবার একটি বিবৃতি দিয়ে জানান হয়, পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর থেকেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। গতকাল মধ্য রাতেও ওপার থেকে গুলিবর্ষণ হয়। ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে মধ্যরাতে গুলি ছোড়া হয়। এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে রামপুর সেক্টর এবং টুটমারি গলি এলাকায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।
আরও পড়ুন – পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা! ভারত জল না দিলে পাকিস্তান বোম দিবে
