পাক সীমান্ত পেরিয়ে আটকে পড়লেন বাংলার বিএসএফ জওয়ান, মুক্তির জন্য তৎপর রাজ্য
Connect with us

প্রতারণা

পাক সীমান্ত পেরিয়ে আটকে পড়লেন বাংলার বিএসএফ জওয়ান, মুক্তির জন্য তৎপর রাজ্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হুগলি জেলার রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ পাকিস্তানি সেনার হাতে ‘ভুলভাবে’ সীমান্ত পেরিয়ে আটক হওয়ার পর তার পরিবারের উদ্বেগ বেড়ে গেছে। বুধবার থেকে নিখোঁজ থাকা এই সেনা সদস্যের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ, পরিবারের অন্য সদস্যদের নিয়ে পাঠানকোটের উদ্দেশে রওনা হবেন। সেখানে তার স্বামী, পূর্ণমকুমারের পোস্টিং রয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার চিঠি পাঠিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রের কাছে আবেদন করেছেন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “আমাদের সৈন্য বাহিনী দেশের নিরাপত্তার জন্য সব সময় কাজ করছে। হুগলির এই বীর সন্তান ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে আটক হয়েছেন। তার পরিবারের দুর্দশা অত্যন্ত কষ্টকর। আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানাই যাতে দ্রুত তাকে মুক্ত করা হয়।”

আরও পড়ুনঃ পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান, পূর্ণমকুমার সাউকে নিয়ে উদ্বেগ বৃদ্ধি

শুক্রবার হুগলির রিষড়ায় গিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন শুভঙ্কর সরকার। তিনি বলেন, “কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা চাই, পূর্ণমকুমারের পরিবারকে নিরাপদে ফেরানো হোক।”

Advertisement
ads

এখন পর্যন্ত পূর্ণমকুমারের মুক্তির কোনো খবর না আসলেও, তার পরিবারের তরফে আশাবাদী যে দ্রুত তার মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Continue Reading
Advertisement