ঝাড়খণ্ড পুলিশের বড়সড় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪ জঙ্গি
Connect with us

দেশ

ঝাড়খণ্ড পুলিশের বড়সড় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪ জঙ্গি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ডের ধানবাদে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এক মহিলা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে গুলফাম হাসান, অয়ন জাভেদ, শাহজাদ আলম ও শবনম পারভিনের নাম রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চার সন্দেহভাজন সন্ত্রাসবাদী সংগঠন হিজবুত তাহরির, আলকায়েদা ও আইএসআইএস-এর সঙ্গে সরাসরি যুক্ত। অভিযানে ২টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং নিষিদ্ধ বই উদ্ধার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই জঙ্গিরা একটি স্লিপার সেল তৈরি করেছিল এবং অন্যান্য যুবকদের উগ্রপন্থায় প্রশিক্ষণ দিচ্ছিল।

আরও পড়ুনঃ কাশ্মীরে ফের জঙ্গি হামলা! ঘরে ঢুকে সমাজকর্মীকে গুলি করে খুন

উল্লেখযোগ্য যে, গত বছর ১০ অক্টোবর ইউএপিএ ধারায় হিজবুত তাহরিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বর্তমানে ঝাড়খণ্ডের অ্যান্টি টেররিস্ট শাখা (এটিএস) এই ঘটনার তদন্ত করছে।

Advertisement
ads

এদিকে, পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিরোধে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন রাজ্যে পাকিস্তানপন্থীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং সন্ত্রাসবিরোধী অভিযানে তৎপর রয়েছে পুলিশ। গত শনিবার পর্যন্ত অসম, ত্রিপুরা, মেঘালয়সহ অন্যান্য রাজ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Continue Reading
Advertisement