প্রতারণা
শুভেন্দু অধিকারীর জেলায় রাজনৈতিক উত্তাপ, বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগে চেয়ারম্যান গ্রেফতার
ডিজিটাল ডেস্কঃ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় রাজনৈতিক ভূমিকম্প (Political Shockwave)। সরকারি জমি (Government Land) বেআইনিভাবে লিজ দেওয়া ও আর্থিক দুর্নীতি (Financial Irregularity) অভিযোগে এগরা পুরসভার (Egra Municipality) চেয়ারম্যান স্বপন কুমার নায়েক (Swapan Kumar Nayek) শুক্রবার কলকাতা থেকে গ্রেফতার হয়েছেন।
পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত চেয়ারম্যানকে শনিবার আদালতে (Court) তোলা হবে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর এগরা-১ ব্লকের বিএলআরও (BLRO) লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, সরকারি খতিয়ান ১ (Khatian 1) জমি কোনো সরকারি অনুমোদন ছাড়াই অন-রেজিস্টার্ড দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
রাজনৈতিক দিক থেকেও ঘটনা তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগে তৃণমূল (Trinamool) নেতৃত্ব স্বপন নায়েককে পদত্যাগ করতে বললেও তিনি তা মানেননি। পরবর্তীতে দলের ছয় কাউন্সিলর অনাস্থা (No Confidence) প্রস্তাব আনে। অভিযোগ, স্বপন নায়েক রাতের অন্ধকারে পুর-অফিসে গুরুত্বপূর্ণ নথি লোপাটের চেষ্টা করেছিলেন।
এগরার রাজনীতিতে অনাস্থা, দলীয় দ্বন্দ্ব ও গ্রেফতার—সব মিলিয়ে এখন রাজনৈতিক উত্তাপ (Political Heat) চরমে।


