প্রতারণা
‘হিন্দুস্তান মুর্দাবাদ’ মন্তব্য বিধানসভায়! শুভেন্দুকে খোঁচা কুণালের—“এই সেরেছে!”
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা চত্বরে পাকিস্তান বিরোধী স্লোগান তোলার সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক বেফাঁস মন্তব্য করে ফেলেন। ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দেওয়ার পাশাপাশি আচমকাই তিনি বলে ফেলেন, “হিন্দুস্তান মুর্দাবাদ,” যা নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়ে যায় তীব্র আলোচনা। কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, সেই ভিডিও পোস্ট করে শুভেন্দুকে খোঁচা দেন এবং লেখেন, “এই সেরেছে! গুলিয়ে লাট।”
পহেলগাঁও হামলার পরেই বিজেপি শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে পাকিস্তানকে ধ্বংস করার দাবি করেন। ২৬/১১ হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়,” এবং ২৬০টি ‘মুণ্ড’ চাই ২৬ টি বডির পরিবর্তে বলে হুঁশিয়ারি দেন। এর পরেই বিধানসভার গেটে পাকিস্তান বিরোধী স্লোগান তুলতে গিয়েই শুভেন্দু, আচমকা, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে ফেলেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতা কুণাল ঘোষ বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি। তিনি পোস্টে বলেন, “এই সেরেছে!”।
আরও পড়ুনঃ সিন্ধু চুক্তি বাতিল, ‘যুদ্ধ ঘোষণা করেছে ভারত’—হুঁশিয়ারি পাকিস্তানের
উল্লেখযোগ্য, পহেলগাঁও হামলায় ৪০ রাউন্ড গুলি চলেছে, এবং হামলার ঘটনায় ধর্মীয় পরিচয় দেখে দেখে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। লস্করের টিআরএফ (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট) এই হামলার দায় স্বীকার করেছে।
