রাজ্যের খবর
রামনবমীতে মাতলেন বিজেপির হেভিওয়েট নেতারা! তালিকায় সুকান্ত, দিলীপ,শুভেন্দু
নিউজ ডেস্ক: রামনবমী উপলক্ষে সাজ আজ রব বঙ্গে। রামনবমী নিয়ে রাজ্যে শাসক দল ও বিজেপি দলের মধ্যে চাপানউতোর লেগে রয়েছে। এদিকে মিছিলের অনুমতি চেয়ে পারদ কমেনি। রামনবমীর পুণ্যতিথিতে উন্মাদনা রাজ্যের বিভিন্ন জায়গা গুলিতে।
নিরাপত্তা দিতে মোতায়েন হয়েছে একাধিক পুলিশ কর্তারা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহরকে। এছাড়াও বাড়তি নজরদারি রয়েছে আরও বেশ কয়েক জায়গায়। রবিবার সকাল থেকেই রান্মবনি উদযাপনে মেতেছে গেরুয়া শিবিরের নেতারা। আজ রাজ্যজুড়ে একাধিক কর্মসূচিও রয়েছে। রবিবার সকালে বুলেটে চেপে রামনবমী শোভাযাত্রায় যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চোখে চশমা পরে, মাথায় গেরুয়া রংয়ের ধ্বজা বেঁধে, সাদা পাঞ্জাবিতে দেখা গিয়েছে প্ৰাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষকে।
আরও পড়ুন – নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! রামনবমী পালিত হল যাদবপুরে
এদিকে নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে মেতে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকাল থেকেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।সকাল থেকেই শুরু হয়েছে রামনবমীর তোড়জোড়। সেখানে একটি শোভাযাত্রাতেও অংশ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, শিবপুরে কড়া নিরাপত্তায় অঞ্জনিপুত্রের মিছিল চলছে। হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠির নেতৃত্বে শিবপুরের কাজীপাড়া অঞ্চলে টহল দিচ্ছেন আধিকারিকরা। এই মিছিলে পা মেলান বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। সেই মিছিল থেকে বিরোধীদের কার্যত হুঙ্কার দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, অতীতে যারা তাদের মিছিলে বাধা দিয়েছিল, আজ তাদেরই বুকের ওপর দাঁড়িয়ে রামনবমী পালন করা হল।
আরও পড়ুন – রামনবমীতে দেশের প্রথম ‘উল্লম্ব’ রেল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
