জেলার খবর
সাত বছর ধরে উদ্বোধনের অপেক্ষা! সমস্যায় জন সাধারণ
নিউজ ডেস্ক: পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শেষ হওয়ার পর পেড়িয়ে গিয়েছে সাত বছর। আজও এই প্রকল্পের উদ্বোধন হয়নি। যার জেরে এলাকায় জলের সমস্যাও আর মেটেনি। উত্তর দিনাজপুর জেলার ১৩ নম্বর কমলাবাড়ি (১) গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্ণজোড়া হাটখোলা এলাকার ঘটনা এটি। কেন এই প্রকল্প চালু হচ্ছে না তা জানা নেই কারোর। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য।
পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ দীর্ঘদিন আগে শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রকল্পটি উদ্বোধন হয়নি৷ যার জেরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে যন্ত্রাংশগুলি। এই ঘটনার জেরে সাধারন মানুষ রীতিমতন বীতশ্রদ্ধ। উত্তর দিনাজপুর জেলার ১৩ নম্বর কমলাবাড়ি (১) গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্ণজোড়া হাটখোলা এলাকা থেকে উঠে এল এমনই ছবি।
চৈত্র মাস পড়তেই গরমের অনভূতি বেড়েছে। গ্রীষ্মের দাবদাহ এখনও সেভাবে শুরু হতে না হতেই জেলার বিভিন্ন প্রান্তে যেমন জল কষ্টে ভুগছে সাধারণ মানুষ পাশাপাশি জলের জন্য যেতে হচ্ছে বিভিন্ন জলাশয়ে। এই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।
অন্যদিকে ব্লক প্রশাসনের উদ্যোগে তৈরি করা বিশুদ্ধ পানীয় জল প্রকল্প দীর্ঘ সাত বছর ধরে পড়ে থেকেও এখনও পর্যন্ত জল প্রকল্পটি চালু না হওয়ার কারণে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ প্রায় সাত বছর আগে স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে পাশাপাশি কর্ণজোড়া হাটে আসা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষদের সুবিধার্থে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছিল প্রশাসন।
কিন্তু জলের যন্ত্রাংশ বসালাম হলেও এখনও পর্যন্ত বিদ্যুতের লাইন সংযোগ করা হয়নি। যার ফলে ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে বিশুদ্ধ পানীয় জলের যন্ত্রাংশ। বাড়িতে বাড়িতে যে টিউবল রয়েছে সেখান থেকেও আয়রনযুক্ত জল পান করতে হচ্ছে তাদের। স্থানীয় প্রশাসন ও এলাকার পঞ্চায়েত সদস্যকে বারংবার জানানো সত্ত্বেও কোন কাজ হচ্ছে না বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন – রাস্তায় লরি থামিয়ে সিভিক ভলান্টিয়ারের তোলাবাজি! ভাইরাল ভিডিও
স্থানীয় বাসিন্দা অজিত সরকার বলেন, সাত বছর আগে এই প্রকল্প গড়ে উঠলেও এখনও তা চালু হয়নি। এই এলাকায় জলের বিশেষ প্রয়োজন। এখানে একটি হাট রয়েছে। দ্রুত প্রকল্পটি চালু করা হোক।স্থানীয় বাসিন্দা বিষ্ণু কুমার দাস বলেন, দীর্ঘ সাত বছর ধরে জল প্রকল্পটি পড়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানানোর পরেও কোন সুরাহা হয়নি। জলের জন্য এলাকার মানুষের সমস্যা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সরস্বতী বোস বলেন, দীর্ঘ বছর থেকে এখানে জলের সমস্যা। স্থানীয় বাসিন্দাদের আবেদন মেনে এখানে জল প্রকল্প করা হয়। কিন্তু উদ্বোধন হয়নি। প্রশাসনকে জানানো হয়েছে। শুধুই মিলছে হচ্ছ হবে প্রতিশ্রুতি।
এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌরাঙ্গ হালদার বলেন, এটা সাত বছর ধরে বন্ধ। এখানে জলের অত্যন্ত প্রয়োজন। তিনি বারবার পঞ্চায়েতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পঞ্চায়েত বলছে বিডিওর সাথে কথা বলা হয়েছে। কিন্তু এখনও হয়নি। দ্রুত যাতে এই প্রকল্প সচল হয়।
আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে প্রতারণা! অভিযোগ জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতির বিরুদ্ধে
