বিজেপি নেতাকে গুলি করে খুন! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
Connect with us

দেশের খবর

বিজেপি নেতাকে গুলি করে খুন! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: হোলির দিনে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা। খুন করা হল সুরেন্দ্র জওহরকে। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপথে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নিজের প্রতিবেশীর হাতে খুন হয়েছেন ওই বিজেপি নেতা। মনে করে হয়েছে, জমি নিয়ে বিবাদের জেরেই এই খুন।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার হোলির দিনে নিজের গ্রামেই রাত সাড়ে ৯টা নাগাদ বিজেপি নেতা সুরেন্দ্র জওহরকে লক্ষ্য করে ৩ টি গুলি ছোড়া হয়। এদিকে খুনের অভিযোগ উঠেছে নিহত ওই বিজেপি নেতার প্রতিবেশীর বিরুদ্ধে। এদিকে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সদর থানা। অপরদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজও এসেছে প্রকাশ্যে।

আরও পড়ুন-ক্ষমা চাইবেন না হুমায়ুন কবির! শোকজের জবাব দিলেন

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গুলি চালানোর আগে সুরেন্দ্র বলছেন, আমাকে মেরে ফেলল। এরপর কয়েকবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন ওই বিজেপি নেতা জওহর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? আর কেনই বা এমন কান্ড ঘটালো? তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও অপরাধীকেই রেয়াত করা হবে না।

Advertisement
ads

জমি নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্ত ওই ব্যক্তি নিহত ওই বিজেপি নেতাকে একটি জমিতে পা রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু সেই চোখ রাঙানি অগ্রাহ্য করেছিলেন জওহর। সেই কারণেই প্রতিশোধ নিতে গুলি ছোড়েন অভিযুক্ত ওই ব্যক্তি। তবে খুনের ঘটনায় এখনও অভিযুক্তের নাম প্রকাশ করতে চায়নি পুলিশ। ইতিমধ্যেই সুরেন্দ্রর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-মত্ত তরুণের গাড়ির ধাক্কায় মৃত্যু, হোলির রং কিনতে বেরিয়ে প্রাণ হারালেন মহিলা

Continue Reading
Advertisement