মত্ত তরুণের গাড়ির ধাক্কায় মৃত্যু, হোলির রং কিনতে বেরিয়ে প্রাণ হারালেন মহিলা
Connect with us

ভাইরাল খবর

মত্ত তরুণের গাড়ির ধাক্কায় মৃত্যু, হোলির রং কিনতে বেরিয়ে প্রাণ হারালেন মহিলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুজরাতের বরোদায় এক বেপরোয়া তরুণের গাড়ির ধাক্কায় প্রাণ গেল হোলির রং কিনতে বের হওয়া এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ করেলিবাগের মুক্তানন্দ ক্রস রোডে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি চালাচ্ছিল বছর কুড়ির তরুণ রক্ষিত চৌরাশিয়া, যিনি উত্তরপ্রদেশের বারাণসী থেকে বরোদায় এসে বিশ্ববিদ্যালয়ে আইন পড়ছেন। দুর্ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, এবং তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। গাড়ির মালিক মিত চৌহানও গাড়িতে উপস্থিত ছিলেন, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরের একটি ভিডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, গাড়ির সামনের অংশ দুমড়ে গেছে। গাড়ি থেকে নেমে কালো টি-শার্ট ও ধূসর ট্রাউজার্স পরা তরুণ আকাশের দিকে হাত তুলে চিৎকার করতে থাকে, “আর এক বার, আর এক বার!” এরপর সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে “ওম নমঃ শিবায়” বলে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন তাকে ধরে ফেলে, কিন্তু তাতেও তার অসংলগ্ন চিৎকার থামে না।

আরও পড়ুনঃহামাসের সমর্থনে বিক্ষোভ, ভারতীয় ছাত্রীর ভিসা বাতিল আমেরিকার

পুলিশের তদন্ত অনুযায়ী, গাড়িটি সেসময় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার গতিতে চলছিল। ভয়াবহ গতির এই গাড়ি দুটি স্কুটারে সজোরে ধাক্কা মারে, আরোহীদের টেনে হিঁচড়ে কিছু দূরে গিয়ে থামে। স্কুটারের চালক হিমানী পটেল নামের এক মহিলা ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি হোলির রং কিনতে মেয়ের সঙ্গে বাজারে গিয়েছিলেন। তার মেয়ে-সহ আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনা বরোদায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement