শরীরে নির্যাতনের দাগ! হরিয়ানায় খুন কংগ্রেস নেত্রী
Connect with us

Uncategorized

শরীরে নির্যাতনের দাগ! হরিয়ানায় খুন কংগ্রেস নেত্রী

Dwip Narayan Chakraborty

Published

on

হরিয়ানায় রহস্যমৃত্যু বছর বাইশের কংগ্রেস নেত্রীর। মেইতো ওই তরুণীর নাম হিমানি নারওয়াল, যিনি কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। শুক্রবার রোহতকের এক বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে কংগ্রেস নেত্রী ওরফে নীলিমার দেহ উদ্ধার হয়।

শুক্রবার রোহতকের বাস স্ট্যান্ডের ধারে একটি নীল স্যুটকেস পরে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই স্যুটকেস থেকে তরুণীর দেহ উদ্ধার করে। মৃতার হাতে ছিল মেহেন্দি ও গলায় স্কার্ফ। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন একেবারে স্পষ্ট। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃত ওই কংগ্রেস নেত্রীকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। তারপর খুন করা হয়েছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে মহিলা আইনজীবীর ওপর অ্যাসিড হামলা! পলাতক ২

জানা গিয়েছে মৃত কংগ্রেস নেত্রী ওরফে হিমানী কংগ্রেসের এক সক্রিয় নেত্রী ছিলেন। তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও অংশ নিয়েছিলেন তিনি। এহেন কংগ্রেস নেত্রীর মৃত্যুতে রীতিমতো থমথমে পরিবেশ রোহতক শহরজুড়ে। এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

Advertisement
ads

খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বছর কয়েক আগে হিমানির বাবা আত্মহত্যা করেছিলেন এবং তাঁর ভাইকে খুন করা হয়েছিল। এবার খুন হতে হল হিমানিকে। কিন্তু কেন? পুরোনো কোনো শত্রুতা নাকি রাজনৈতিক টানা বচসা! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন – এক সপ্তাহ পার! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পৌঁছল বোরিং যন্ত্র

Continue Reading
Advertisement