খেলার খবর
কাউন্টডাউন স্টার্ট! আসন্ন IPL-এ KKR-এর নতুন ক্যাপ্টেন কে জানেন?
নিউজ ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে IPL-এর ১৮ তম মরশুম। যাকে ঘিরে উন্মাদনা সকল ক্রিকেট প্রেমীদের মধ্যে। IPL-এর প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবারের ক্রিকেট আরও জমে উঠবে বলেই আশা করা যাচ্ছে। কারণ, ম্যাচের শুরুতেই দুই খতরনাক টিমের হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলই কেউ কাউকে ছাড়তে নারাজ পুরো।
সম্প্রতি শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। যেখানে পুরো ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স করে ট্রফি জিতেছে ভারত। তাই আশা-প্রত্যাশা এবার একটু বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেট অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসন্ন IPL-এর জন্য।
আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের উল্লাস! বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, মালদহের হকার্স মার্কেটে অগ্নিকান্ড
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের ২০২৫ IPL-এ KKR -এর নতুন অধিনায়ক হয়েছেন অজিঙ্কা রাহানে। তিনি শ্রেয়াস আইয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। শ্রেয়াস আইয়ারের পরিবর্তে এবারে ক্যাপ্টেন করা হল অজিঙ্কা রাহানেকে। এবারে দলের নতুন অধিনায়ক অর্থাৎ অজিঙ্কা রাহানের নেতৃত্বেই এবার দাপট দেখাতে প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স।
তবে সকলের মনেই প্রশ্ন, নতুন ক্যাপ্টেন আশায় KKR-এর প্লেয়িং ইলেভেন কেমন হবে? IPL-এর উদ্বোধনী ম্যাচে KKR শক্তিশালী প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে। সেক্ষেত্রে দলে থাকার সম্ভাবনা রয়েছে কুইন্টন ডি কক , মনীশ পান্ডে, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে , রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং হর্ষিত রানা।
আরও পড়ুন- ঐতিহাসিক জয়! ২৫ বছর পর নিউ জিল্যান্ডকে পরাজিত করে জয়ী ভারত
