এপিক বিভ্রাটে উত্তাল সংসদ! রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল-বিজেডির
Connect with us

দেশের খবর

এপিক বিভ্রাটে উত্তাল সংসদ! রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল-বিজেডির

Dwip Narayan Chakraborty

Published

on

 নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে একের পর এক রাজ্য এমনকি রাজ্যের বাইরেও ভুতুড়ে ভোটারের হদিশ মিলছে। ভুতুড়ে ভোটার নির্মম করার উদ্দেশ্য নিয়ে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ভোটার তালিকা থেকে সেসব ভূত তাড়াতে দলের নেতা, মন্ত্রীদের স্ক্রটিনির দায়িত্ব দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকী তা নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তর ছাড়াও কেন্দ্রের উপর চাপ বাড়াতে সংসদে দলের রণকৌশল স্থির করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার এপিক বিভ্রাট নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি তোলেন তৃণমূল সাংসদেরা। ভূতুড়ে ভোটার ইস্যুতে সপ্তাহের দ্বিতীয় দিনও উত্তাল হয়ে উঠল সংসদ।

আরও পড়ুন- ব্রাউন সুগার সহ গ্রেফতার তৃণমূলের অঞ্চল সভাপতি! চাঞ্চল্য আলিপুরদুয়ারে

এপিক ইস্যুতে আজও উত্তাল হয়ে উঠলো সংসদ। এই বিষয়ে আলোচনায় রাজি নয় কেন্দ্র, রাজ্যসভা থেকে ওয়াকআউট TMC-BJD’র। মঙ্গলবার রাজ্যসভায় আলোচনার দাবি তোলেন তৃণমূল সাংসদরা। তাঁর সঙ্গে সঙ্গে সুর চড়ালেন নবীন পট্টনায়েকের দল বিজেডি। কিন্তু, সেই প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি চেয়ারম্যান। আর তাতেই শুরু হয় বিক্ষোভ।

Advertisement
ads

অধিবেশন শুরু হতেই ওয়াকআউট করে বেরিয়ে আসেন তৃণমূলের সাংসদরা। পাশাপাশি তৃণমূলকে সমর্থন করে ওয়াকআউট করে বেরিয়ে আসেন বিজেডিও। এরপর এনিয়ে একে একে অন্যান্য বিরোধীরাও সুর চড়ান সংসদ চত্বরে। মঙ্গলবারের অধিবেশন কার্যত ভেস্তে যায়। সংসদের বাইরে বেরিয়ে কেন্দ্রকে কার্যত তুলোধোনা করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

অভিযোগ, সংসদে অধিবেশন শুরু হতে উভয় কক্ষেই আলোচনার দাবি তোলেন তৃণমূল সাংসদরা। কিন্তু সোমবার, প্রথম দিনও সেই আলোচনার প্রস্তাব খারিজ ঘিরে তপ্ত হয়ে উঠেছিল অধিবেশন। মঙ্গলবারও কার্যত একই সেই ছবি। আজ ভেস্তে গেল অধিবেশন।

আরও পড়ুন- নাবালিকাকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে

Advertisement
ads
Continue Reading
Advertisement