কলকাতা
সরাসরি শুভেন্দুকে তোপ! অভিষেককে চাঁচাছোলা জবাব বিরোধী দলনেতার
গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে তাকে তোপ দেগেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতাকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারীকে নিয়েই থেমে থাকেন নি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়কে নিয়েও তীব্র বিষোদগার শোনা যায় তৃণমূল সাংসদের মুখে। এবার অভিষেকের সেই তোপের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি অভিষেকের বিজেপি-যোগ বিতর্ক নিয়েও মুখ খুলেছেন।
একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণের চাঁচাছোলা জবাব দিলেন পাল্টা শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গেও সাফ কথা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন – দলের রাজ্য সম্মেলন ‘২৬ এর সুর বেঁধে দিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়
শুভেন্দু অধিকারীর কথায়, বিজেপি কেন ওই পচা মালকে নেবে? কে এসব বলেছে? কবে কথা হয়েছে? কাকে জানিয়েছে? এত দুর্দিন হয়নি ভারতীয় জনতা পার্টির। এগুলো সব ফালতু কথা। ২০১১-এর পরে আসা মাল ,বড় বড় লেকচার দিচ্ছে…। কবে থেকে ও রাজনীতি করছে?
শুভেন্দু আরও বলেছেন, আমি মনে করি এই ছোঁড়াটার এতটুকু মনুষ্যত্ব নেই। মুকুল রায় আজ হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা এখন সংকটনজনক। মুকুল রায়কে বিজেপি কৃষ্ণনগর থেকে জিতিয়ে এনেছিল। তাঁর ছেলেকেও বীজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের ভূমিকা ছিল অনেক। কিন্তু, মুকুল রায় তৃণমূলে ফিরতে চাননি কখনোই। শুভ্রাংশু নিয়ে গেছে ওঁকে। আজ শুভ্রাংশু নেতাজি ইন্ডোরে বসে এটা সহ্য করল কী করে? পিসিকেও হারিয়েছি। একদিন আসবে ওকেও হারাব এবং ভেতরেও ঢোকাব।
আরও পড়ুন – চুরি থেকে খুন- সবেতেই ফাল্গুনীর অপরাধমনস্কতার প্রমান
