২০ পেটি আদায়! হুমকি বার্তা এল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে
Connect with us

জেলার খবর

২০ পেটি আদায়! হুমকি বার্তা এল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে

Dwip Narayan Chakraborty

Published

on

হুমকি বার্তা পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে কৃষ্ণেন্দু বাবুর পরিবার জুড়ে। জানা যায়, ডি কোম্পানির নাম উল্লেখ করে প্রদীপ বলে পরিচয় দেয় এক ব্যক্তি। সেই মেসেজে বলা হয় বিশ পেটি অর্থাৎ বড় অংকের টাকা চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে।

এমনকি কৃষ্ণেন্দু বাবুর সঙ্গে ফোনেও কথা হয় ওই ব্যক্তির। প্রকাশ্যে এসেছে তাদের কথোপকথনের অডিও। যদিও এই অডিওর সত্যতা যাচাই করে দেখেনি আরসিটিভি সংবাদ। ফোনে বলা হয় বিশ পেটি ভেজ দিজিয়ে। নেহি তো আপকো অর আপকি ফ্যামিলি কো টোক দেঙ্গে। পাল্টা কৃষেন্দু বাবু প্রশ্ন করেন, ফ্যামিলি কো কেয়া? ফোনের ওপার থেকে জবাব আসে, আপ সমঝ লিজিয়ে।

আরও পড়ুন – প্রধান শিক্ষকের ‘দাদাগিরি’ ! গরিবের নির্মীয়মান বাড়ির দেওয়াল ভাঙ্গার অভিযোগ

সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়ে ইংরেজবাজার থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষেন্দুর দাবি, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ একটি মেসেজ তাঁর মোবাইলে আসে। সেই মেসেজে লেখা হয়েছে, ২০ পেটি দেনা হোগা আপকো। নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।

Advertisement
ads ads

বিশ পেটির অর্থ ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিকে থানায় অভিযোগ জানানোর পরই কৃষ্ণেন্দু ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে জেলা পুলিশ।

তবে কারা কি উদ্দেশ্যে এই মেসেজ পাঠালো? এই ঘটনায় জড়িতই বা কারা? রাজনৈতিক শত্রুতার জের! নাকি অন্য কোনো কারণ? তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন – প্রধান শিক্ষকের ‘দাদাগিরি’ ! গরিবের নির্মীয়মান বাড়ির দেওয়াল ভাঙ্গার অভিযোগ

Advertisement
ads ads