জেলার খবর
বীরভূমে খুন তৃণমূল নেতা! ফের গোষ্ঠী কোন্দলের বলি তৃণমূল কর্মী
ফের উত্তপ্ত বীরভূম। ফের গোষ্ঠী কোন্দলের বলি তৃণমূল কর্মী। এলাকা দখলের লড়াই ঘিরে শাসক কোন্দলের বলি দলেরই এক কর্মী। অনুব্রত মন্ডল -কাজল শেখ গোষ্ঠীর সংঘর্ষে বলি দলের কর্মী! জানা গিয়েছে, এলাকা দখলের লড়াই নিয়েই এই খুন।
এর আগে মালদায় তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনায় পুলিশকে ভর্ৎসনা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের এই গোষ্ঠীকোলড থামাতে বারংবার বার্তা দিয়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও কিছুতেই দলের গোষ্ঠীকোন্দল থামছেই না। এবার আবারও গোষ্ঠীকোন্দলের জেরে বলি হল দলেরই এক কর্মী।
তৃণমূল নেতা খুনে শনিবার রাত থেকে উত্তপ্ত জেলা বীরভূম। খুন হলেন শাসক দলের কর্মী। মৃত তৃণমূল নেতার নাম শেখ নিয়ামুল। তাকে একা পেয়ে বাইক থেকে নামিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের কাঁকড়তলা থানার বড়রা গ্রামে। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে । ঘটনায় শোকের ছায়া পরিবার ও এলাকাজুড়ে।
আরও পড়ুন – ফের কুম্ভের পথে মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম আরও ৬
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে একাই বাইকে করে বাড়ি ফিরছিলেন নিহত তৃণমূল নেতা শেখ নিয়ামুল। সেই সময়ই আচমকা গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় তৃণমূল নেতাকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।
এমনকি তাঁকে বাইক থেকে নামিয়ে পাথর ও লোহার রড সহ একাধিক ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয় বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকড়তলা থানার বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাস্থল থেকে নিয়ামুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যাওয়ার পথে রাস্তায় শেখ নিয়েমুলের মৃত্যু হয়। তবে এই পুরো ঘটনার পেছনে জড়িয়ে রয়েছে রাজনৈতিক তরজা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – ২০ পেটি আদায়! হুমকি বার্তা এল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে
