প্রধান শিক্ষকের 'দাদাগিরি' ! গরিবের নির্মীয়মান বাড়ির দেওয়াল ভাঙ্গার অভিযোগ
Connect with us

জেলার খবর

প্রধান শিক্ষকের ‘দাদাগিরি’ ! গরিবের নির্মীয়মান বাড়ির দেওয়াল ভাঙ্গার অভিযোগ

Dwip Narayan Chakraborty

Published

on

নির্মীয়মান বাড়ির দেওয়াল ভাঙ্গার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচল থানার জামগাছি গ্রামে। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মোকলেস আলি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন।

কিন্তু বৃহস্পতিবার বাড়ির পুরুষদের অনুপস্থিতিতে নির্মীয়মান বাড়িটির দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে হোসেন আলি খরবা ওরফে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। হোসেন আলি খরবা এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক।

এবিষয়ে প্রধান শিক্ষক হোসেন আলি পুরো অভিযোগ অধিকার করে বলেছেন, যে এটা আমার জায়গা। আগে থেকেই দখল নিয়েছে। আবার সেই জায়গায় বাড়ি করছে। বাধা দিতে গিয়ে আজ বচসার জের। এমনকি প্রধান শিক্ষক সাফাই দিয়ে এও জানিয়েছেন , ওরা দেখিয়ে দিক যে এটা ওদের জায়গা, আমি ক্ষতিপূরণ দিতে রাজি।

যদিও তার জায়গা দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে বলেই তিনি প্রতিবাদ করেছিলেন বলে দাবী করেছেন হোসেন আলি।

Advertisement
ads ads

আরও পড়ুন – মৃত্যু বাবার, আত্মহননের চেষ্টা শোকবিহ্বল ছেলের

অপরদিকে ঘটনার পুরো বিবরণ দিয়ে অভিযোগকারী মোকলেস আলি জানিয়েছেন, আমি সকাল বেলা কাজে গেছি। এসে দেখি আমার হওয়া বাড়ি ভেঙে দিয়েছে এই প্রধান শিক্ষক। এমনকি আমার স্ত্রী ও সন্তানকে ডেকে মারতে উঠেছে পর্যন্ত। আরও বলেন, আমার জায়গায় আমি ঘর করছি। প্রধানের জায়গা ছিল অন্য একজনের জায়গার পাশে। এখন এর একটা বিহিত চাই আমি।

এদিন ঘটনার প্রতিবাদ করতে গেলে বাড়ির মহিলাদের দিকে ইট ছোঁড়ারও অভিযোগ আনা হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের দাবী জানিয়েছেন মোকলেস আলি।

এনিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অন্যদিকে একজন শিক্ষকের এমন আচরণ দেখে হতভম্ব এলাকার মানুষজন।

Advertisement
ads ads

আরও পড়ুন – তৃণমূলের মহিলা প্রধানের বাড়িতে দুস্কৃতী হামলা, দলের অন্দরে কোন্দল?