পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি
Connect with us

উত্তর দিনাজপুর

পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ২ আগস্ট : রক্ত পণ্য নয়, হৃদয়ের দান।একটি জীবন একটি জাতি, রক্তই হোক আত্মার স্মৃতি, এই স্লোগানকে সামনে রেখে জেলা ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে ও স্বর্গীয় অজিত কুমার দত্তের স্মৃতির উদ্দেশ্যে ইটাহার থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হলো সোমবার।

এদিন ইটাহার থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আর্স ভর্মা। পাশাপাশি এদিন ইটাহার থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্তের পিতা স্বর্গীয় অজিত কুমার দত্তেত স্মৃতির উদ্দেশ্যে এক প্রতিবন্ধী দুঃস্থ মানুষকে ট্রাই সাইকেল প্রদান করা হয়। এছাড়াও থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সহ ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন। এদিন ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত সহ বিভিন্ন পুলিশ আধিকারিক ও সিভিল ভলেন্টিয়ার মিলিয়ে প্রায় ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, এসডিপিও রাইডেন তাসরিং লেপচা, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, ওসি পিনাকি সরকার, থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা।

আরও খবর পড়ুন : ভারতের ঝুলিতে ব্রোঞ্জ পদক এনে দিলেন ব্যডমিন্টন তারকা পি ভি সিন্ধু

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *