সারমেয়দের খাবার যোগাড়ে তৎপর বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন
Connect with us

দক্ষিণ দিনাজপুর

সারমেয়দের খাবার যোগাড়ে তৎপর বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১৮ মে : করোনা কালে অসহায় দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসে অনেকেই। কিন্তু পথ কুকুরদের খাবারের জন্য অধিকাংশ ক্ষেত্রেই অনীহা দেখা যায়৷ আর এই লকডাউন পরিস্থিতিতে প্রায় অভুক্ত সায়মেয়রা৷

তাই এবারে তাদের সেবা শুশ্রূষায় এগিয়ে বালুরঘাটের একটি স্বচ্ছাসেবী সংগঠন। দিনরাত করে পথ কুকুরদের খাবার খাইয়ে চলেছে তারা। লকডাউন পরিস্থিতিতে বন্ধ হোটেল সহ খাবারের দোকানপাট৷ ফলে খাদ্য সংকটের মুখে রাস্তার সারমেয়রা৷ হোটেল, খাবারের দোকান খোলা থাকলে খাবার যোগাড়ে তেমন অসুবিধা হয় না তাদের৷ কিন্তু এই লকডাউনে পেটে অন্ন যোগাড় করে বেঁচে থাকাই এখন বড় তাগিদ অবলা এই পশুদের। তাই এবারে এই পথ কুকুরদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এল বালুরঘাট শহরের “স্টেপ বালুরঘাট” নামে একটি সংগঠনের সদস্যরা। বিদিশা, শুভদীপ, রিন্টু, চিরঞ্জিত, তনয় ও পায়েলরা লকডাউনের সময় প্রতিদিন বিকেলে খাবার তৈরি করে নিয়ে গিয়ে বালুরঘাট শহরের সাধনা, ডানলপ, থানা মোড়, বালুরঘাট রেল স্টেশন সহ প্রায় গোটা বালুরঘাট জুড়ে অভুক্ত পথ কুকুরদের খাবার খাইয়ে চলেছে। জানা গেছে তারা প্রত্যহ প্রায় ৫ কেজির উপরে খাবার তৈরি করছে৷ সংস্থার পক্ষে বিদিশা রায় জানান আমরা বিগত চার বছর ধরে কুকুর দের শুশ্রূষার কাজ করে চলেছি। কিন্তু এক বছর ধরে মানুষের সাথে সাথে পথ কুকুর রাও অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তারা খাবার পাচ্ছে না বললেই চলে। বিগত এক বছর ধরে আমরা এই ভাবেই পথ কুকুরদের খাবার খাইয়ে চলেছি।