ইটাহারের নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা জানানো হল সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে
Connect with us

উত্তর দিনাজপুর

ইটাহারের নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা জানানো হল সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৮ মে : ইটাহার বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মোশারফ হোসেনকে সম্বর্ধনা জানানো হল মঙ্গলবার। ইটাহার সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এদিন পুষ্প স্তবক সহ বিভিন্ন উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

ইটাহার ব্লক সংস্কৃতির দিক থেকে অনেকটাই পিছিয়ে তাই ইটাহারের সার্বিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতি জগৎ এর অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আবেদন জানানো বিধায়কের কাছে। এছাড়াও ইটাহারে একটি সাংস্কৃতিক অডিটোরিয়াম ভবন তৈরির আবেদন করা হয় সংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। এদিন ইটাহার ব্লকের চেকপোস্ট এলাকায় বিধায়কের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইটাহারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুপুর চক্রবর্তী, রবিউল ইসলাম, অলোক পাল, তনুশ্রী সরকার, কৃষ্ণ গোপাল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্বর্ধনা পেয়ে খুশি বিধায়ক মোশারফ হোসেন।