প্রাপ্য টাকা না পেয়ে বিক্ষোভ নির্বাচনে বুথে ক্যামেরার দায়িত্বে থাকা কর্মীদের
Connect with us

মালদা

প্রাপ্য টাকা না পেয়ে বিক্ষোভ নির্বাচনে বুথে ক্যামেরার দায়িত্বে থাকা কর্মীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদ দাতা , গাজোল , ৪ মে : প্রাপ্য টাকা না পেয়ে গাজোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন নির্বাচনে বুথে বুথে ক্যমেরার দায়িত্বে থাকা কর্মীরা।

অভিযোগ, নির্বাচনে ক্যামেরার কাজে কর্মী নিয়োগ করার পূর্বে ১১৪০ টাকা নির্ধারণ হলেও, ভোটের পরে ৫৭০ টাকা করে তাদের দেওয়া হয়। যদিও সেই মূল্য নিতে অস্বীকার করেন কর্মীরা। তাদের দাবী, নির্ধারিত মূল্যই তাদের দিতে হবে। টাকা দেওয়ার ক্ষেত্রে বিডিও অফিসের পক্ষ থেকে টালবাহানা করা হয় বলে অভিযোগ করেন কর্মীরা৷ এর জেরে মঙ্গলবার, বিডিও অফিস ঘেরাও করার পাশাপাশি ব্লক অফিসের সামনে ৫১২ নম্বর গাজোল হিলি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।