রাত পোহালেই উৎকণ্ঠার অবসান, রবিবার ভোট গননা শুরু ৮ টা থেকে
Connect with us

রায়গঞ্জ

রাত পোহালেই উৎকণ্ঠার অবসান, রবিবার ভোট গননা শুরু ৮ টা থেকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ , ১ মে : রাত পোহালেই শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 এর ভোট গণনা কর্মকান্ড। আগামী পাঁচ বছর এরাজ্যের শাসন ক্ষমতা ক্ষমতা কার উপর ন্যস্ত করেছে জনতা জনার্দন তা পরিষ্কার হয়ে যাবে রবিবার বেলাবাড়ার সাথে সাথে। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা, সংশয় তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী-সমর্থকদের মধ্যে।

উত্তর দিনাজপুর জেলায় নয়টি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি রায়গঞ্জ ও ইসলামপুরের পলিটেকনিক কলেজে। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৮ টা থেকে শুরু হবে গননার কাজ। ইতিমধ্যেই এই দুটি ডিসিআর সিতে নিশ্চিদ্র নিরাপত্তায় ঘরবন্দী রয়েছে ভাগ্য নির্ধারণের ইভিএম মেশিন গুলি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মৌখিক দাবি ও এক্সিট পোলের রায় প্রকাশিত হলেও শেষ হাসি কে হাসবে, সেই অপেক্ষায় এখন সাধারণ মানুষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমার ইটাহার, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও করণদিঘি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রায়গঞ্জ পলিটেনিক কলেজের ডি সি আর সি তে। অন্যদিকে, চোপড়া,ইসলামপুর,গোয়ালপোখর ও চাকুলিয়ার ভোট গননা হবে ইসলামপুরের ডিসিআরসিতে।তীব্র করোনা আবহের মধ্যে সমস্ত প্রোটোকল মেনে কিভাবে ভোটের কাউন্টিং হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভোটকর্মীদের। গণনাকেন্দ্রে প্রবেশ করতে যে কোনো ব্যাক্তিকে কোভিড নেগেটিভ রিপোর্ট অর্থবা কোভিড টিকার দুটি ডোজ নেওয়ার শংসাপত্র দেখাতেই হবে।গণনাকেন্দ্রের বাইরে ভিড় জমাতে পারবেন না দলীয় সমর্থকরা।ইতিপূর্বে বিজয় মিছিলের উপরও নিষেধাজ্ঞা চাপিয়েছে নির্বাচন কমিশন।করোনা সংক্রমণের জেরেই বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত কমিশনের৷ তবে শুধু বাংলা নয়, বাকি চার রাজ্য তামিলনাড়ু , কেরল, অসম ও পন্ডিচেরিরতেও ভোট ফল ২ মে ঘোষণা করা হবে, সেই রাজ্যগুলির ক্ষেত্রেও একই নির্দেশিকা জারি করা হয়েছে৷#####