রায়গঞ্জে অভিযান পুলিশের
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে অভিযান পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ৩ এপ্রিল : করোনা প্রতিরোধে রাজ্য প্রশাসনের ঘোষিত আংশিক লকডাউন পুরোপুরি কার্যকর করতে আসরে নামল রায়গঞ্জ থানার পুলিশ। শপিং মল থেকে শুরু করে বিভিন্ন দোকানে গিয়ে বিক্রেতাদের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

সোমবার রায়গঞ্জের মধ্যমোহনবাটি এলাকায় অবস্থিত একটি শপিংমলেও এদিন অভিযান চালায় পুলিশ। অভিযোগ লকডাউনে নিদিষ্ট সময়ের পেরিয়ে যাওয়ার পরেও খোলা রাখা হয়েছিল শহরের একাধিক শপিংমল ও দোকানপাট। খবর পেয়েই ওই অভিযানে নামে পুলিশ। দ্রুত বন্ধ করতে বলা হয় পুলিশের তরফে। শুধু রায়গঞ্জই নয়, জেলা জুড়ে উর্দ্ধমুখী করোনার গ্রাফ। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে আংশিক লকডাউন জারি করেছে রাজ্য প্রশাসন। কিন্তু প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করেই খোলা রাখা হচ্ছে দোকানপাট।