ভ্যাক্সিনেশন ক্যাম্পে শিকেয় উঠেছে সামাজিক দুরত্ব। প্রশ্নের মুখে জেলার স্বাস্থ্য পরিষেবা
Connect with us

উত্তর দিনাজপুর

ভ্যাক্সিনেশন ক্যাম্পে শিকেয় উঠেছে সামাজিক দুরত্ব। প্রশ্নের মুখে জেলার স্বাস্থ্য পরিষেবা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার , ২৬ এপ্রিল : করোনার প্রকোপ বাড়ছে সমগ্র দেশজুড়ে। এই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে ভ্যাক্সিনেশনকেই প্রধান্য দেওয়া হচ্ছে। ফলে গোটা দেশের পাশাপাশি জোর কদমে ভ্যাক্সিন দেওয়ার কাজ চলছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

সংক্রমণ রোধে সরকারের তরফ থেকে যখন সকলকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার সহ সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে ঠিক তখনই চরম অসচেতনতার চিত্র দেখা গেলো ইটাহার গ্রামীণ হাসপাতালে কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্পের বাইরে। সোমবার সেখানে ভ্যাক্সিন নিতে আসেন ব্লকের বিভিন্ন মানুষ। মুখে মাস্ক থাকলেও কার্যত শিকেয় উঠেছে সামাজিক দুরত্ব। প্রায় একে অপরের গা ঘেঁষে লাইনে দাঁড়িয়েছেন সকলে। তবুও ভ্রক্ষেপ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এই অবস্থায় সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থেকেই যায়। ফলে ভ্যাক্সিন নিতে এসে আতঙ্কিত হচ্ছেন অনেক মানুষ। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। খোদ ভ্যাক্সিনেশন ক্যাম্পে এমন অসচেনতার চিত্র দেখা দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবা।