মাস্ক না পড়ায় ১৫জনকে গ্রেফতার করল পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

মাস্ক না পড়ায় ১৫জনকে গ্রেফতার করল পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ২৬ এপ্রিল : দেশজুড়ে বাড়বাড়ন্ত করোনার।  দৈনিক লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাথে অব্যাহত মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতেও কিছু সংখ্যক মানুষ এখনও সচেতন নয়।

মাস্কের ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখা সহ বিভিন্ন সচেতনতার বার্তা দেওয়া সত্বেও তাঁরা সেগুলো শুনতে নারাজ। তাই এই পরিস্থিতিতে পথে বাজারে মাইক বাজিয়ে করোনা নিয়ে সচেতনতার পাঠ দেওয়ার পাশাপাশি মাস্ক না পড়ায় হেমতাবাদের ব্লকের বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। হেমতাবাদ থানার আই সি জয়ন্ত দত্তের নেতৃত্বে সোমবার সকাল থেকেই হেমতাবাদ বাজার, ঠাকুরবাড়ি মোড়, বাঙালবাড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় সকলকে মাক্স পড়তে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়ে প্রচার করে পুলিশ। লাগাতার এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আই সি জয়ন্ত দত্ত।