বিশ্বের খবর
‘সাধারণ মানুষের স্বার্থেই ওয়াকফ আইন’, ‘হিংসা’র কারণ নিয়ে মুখ খুললেন মোদী
নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদ আবহে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( pradhanmantri narendra modi )। নয়া ওয়াকফ আইনের ( waqf bill )প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসা সংঘটিত হয়েছে। পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিল করা হয়েছে। এই আবহে ওয়াকফ আইন প্রণয়নের কারণ জানালেন প্রধানমন্ত্রী মোদী ( PM modi )।
হরিয়ানার হিসারে বাবা সাহেব আম্বেদকরের ( Dr. BR ambedkar ) জন্মদিনের দিন এক সভা থেকে মোদী বলেন, সাধারণ মানুষের স্বার্থেই নয়া ওয়াকফ বিল আনা হয়েছে। ওয়াকফের নামে লাখ লাখ হেক্টর হেক্টর জমি পড়ে রয়েছে। অথচ সেই জমি গুলো জমি মাফিয়াররা ব্যবহার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ওয়াকফের নামে লাখ লাখ জমি রয়েছে। এই জমি গুলির সুবিধা পাওয়া দরকার সাধারণ মানুষের। যাদের প্রয়োজন রয়েছে তারা পাবেন এই সুবিধা। কিন্তু, সাধারণ মানুষকে বঞ্চিত করে এই জমির সুবিধা ভোগ করছে জমি মাফিয়ারা।
আরও পড়ুন – “বাংলা বিভাজনের পথে”, মমতাকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের
এদিন হিসারের সভা থেকে কংগ্রেসকেও আক্রমণ করলেন মোদী ( PM modi )। প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, কংগ্রেস দল আম্বেদকরের সংবিধানের অপব্যবহার করেছে। আম্বেদকর ক্ষমতায় থাকাকালীন তারা এমন এমন পদক্ষেপ করেছে যা কাম্য ছিল না। মোদীর কথায়, নিজেদের ক্ষমতার জন্য সংবিধানকে কংগ্রেস ব্যবহার করেছে। ক্ষমতাকে কীভাবে কুক্ষিগত করে রাখা যায়, সেই চেষ্টা করেছে কংগ্রেস।
মোদী এদিন আরও বলেন, সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করে এসেছেন কংগ্রেস। বাবা সাহেব চেয়েছিলেন সাম্য আনতে, বজায় রাখতে। তবে দেশে কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি ছড়িয়ে দিয়েছে। আম্বেদকরের স্বপ্ন ছিল এই দেশের সব মানুষ যেন সমান অধিকার পায়। প্রতিটা মানুষ যেন সমান সুযোগ-সুবিধা নিয়ে বেঁচে থাকতে পারেন। মাথা উঁচু করে থাকতে পারেন।
আরও পড়ুন – মুর্শিদাবাদ,মালদহে সাধারণ মানুষকে সাহায্যের আশ্বাস রাজ্যপালের
