রামনবমীতে দেশের প্রথম 'উল্লম্ব' রেল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Connect with us

দেশের খবর

রামনবমীতে দেশের প্রথম ‘উল্লম্ব’ রেল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ ৬ই এপ্রিল রামানবমী। রামনবমীতে দেশের প্রথম ‘উল্লম্ব’ রেল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট রেল সি-ব্রিজ। তামিলনাড়ুর নতুন পামবান ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে শুরু হয়েছিল এই পামবান ব্রিজের কাজ। নির্মাণ চলে প্রতিকূল আবহাওয়া, ঝড়, ভূকম্পন, সমুদ্রের ঢেউ সম্ভাবনা মোকাবিলা করে।

দেশের প্রথম ‘উল্লম্ব’ রেল সেতু পাম্বন। তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত এই রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট রেল সি-ব্রিজ, যা প্রয়োজনে নিজেই নিজেকে তুলতে পারে আকাশে, এতে করে বিশাল জাহাজ নির্বিঘ্নে পার হতে পারে সমুদ্রপথে।

এর আগে দেশে রেলের সঙ্গে সমুদ্রপথের এমন নিখুঁত সামঞ্জস্য কখনও দেখা যায়নি। আজ রবিবার, রামনবমী উদযাপনের দিন তামিলনাড়ুর নতুন পামবান ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট রেল সি-ব্রিজ। অবশেষে প্রায় ২ কিমি দীর্ঘ দেশের নতুন সেতু তৈরি হল এমনভাবে, যেখানে একদিকে চলছে রেল, আর অন্যদিকে সমুদ্র দিয়ে চলতে পারছে জাহাজও। কারণ, মাঝখানের ৭২.৫ মিটার অংশ ১৭ মিটার পর্যন্ত উঠিয়ে দেওয়া সম্ভব।

আরও পড়ুন – বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূতদের জন্য জাতীয় দলে দরজা এখনো বন্ধ!

Advertisement
ads

উন্নত প্রযুক্তিতে নির্মিত এই সেতু তৈরিতে ব্যবহার করা হয়েছে স্পেশাল পেইন্ট, স্টেইনলেস স্টিল, এবং এমন উপাদান যা আগামী শতাব্দী অব্দি এর স্থায়িত্ব নিশ্চিত করতে পারে। একইসঙ্গে তৈরি হয়েছে দ্বৈত ট্র্যাকের সুবিধাও। যদিও এখন শুধু একটি ট্র্যাকে রেল চলবে বলে জানা গিয়েছে।

এই সেতু শুধু রেলপথ নয়, এটা রামেশ্বরম যাওয়ার সহজ রাস্তা ভক্তদের কাছে, পর্যটকদের কাছে এটি একটি দর্শনীয় স্থান এদিকে দেশের পক্ষে এক কৌশলগত সংযোজন। ভারতের মূল ভূখণ্ড থেকে ধনুষকোটি পৌঁছানো যেমন সহজ হবে, তেমন শ্রীলঙ্কা এখন যেন আরও কাছে চলে আসবে মাত্র ১২ নটিক্যাল মাইল দূরে। ফলে ৬ এপ্রিল ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে খুলে যাবে সমুদ্রের ওপর দিয়ে রেল চলার এক নতুন যুগ।

আরও পড়ুন – শিকলে বাঁধা, মাটিতে হাঁটানো—কেরলের বেসরকারি সংস্থায় মধ্যযুগীয় কায়দায় শাস্তি কর্মীদের

Advertisement
ads