দেশের খবর
দিল্লির ৪র্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত, অনুষ্ঠানে হাজির মোদিরা
বহুদিন ধরে জল্পনা এক প্রকার ছিলই। বিভিন্ন সংবাদ মাধ্যম রিপোর্টে দাবি করা হয়েছিল যে, দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে চমক দিতে পারে বিজেপি। জল্পনার মধ্যেই ছিল এই রেখা গুপ্তর নাম। আর এই মহিলা রেখা গুপ্তকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপির কেন্দ্রীয় কমিটি।
ভারতে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিলেন বিজেপি নেতৃত্ব। তাঁর বয়স বর্তমানে ৫০। তিনি ছিলেন শালিমার বাগের বিধায়ক। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে নতুন মুখ্যমন্ত্রী রেখাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন।
২৬ বছরের বেশি সময় পর দিল্লিতে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন শাসনের ১০ বছরের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতায় ফিরে এসেছে।
আরও পড়ুন – নয়াদিল্লির ২১ মিলিয়ন ডলার বাতিল ট্রাম্পের! কিন্তু কেন
জমকালো অনুষ্ঠানের মধ্যেই লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোট ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী ও অন্যান্য প্রবীণ বিজেপি নেতা কর্মীরা।
এর আগে দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার সামলেছেন সুষা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশী। আরও একবার দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল।
অন্যদিকে রেখা গুপ্তর নাম প্রকাশের পর দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানানো হয়েছে তাকে। আরও বলা হয়েছে, সম্পূর্ণ বিশ্বাস, আপনার নেতৃত্বে রাজ্য উন্নতির পথে আরও এগিয়ে যাবে। সূত্র মারফত জানা গিয়েছে, রেখা গুপ্তর নেতৃত্বে ছয় সদস্যের একটি মন্ত্রিসভা থাকবে।
এককালে পদ্ম শিবিরের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন এই রেখা গুপ্তা। এক সময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদে নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। পাশাপাশি বিজেপির মহিলা মোর্চার জাতীয় উপাধ্যক্ষ ছিলেন এই রেখা গুপ্ত।
তবে পেশা গত ভাবে তিনি আইনজীবী। তাঁর স্নাতক আইনের পড়াশোনায়। পাশ করেছেন এলএলবি। তবে কলেজে পড়া কালীন রেখা গুপ্ত ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত।
১৯৭৪ সালে হরিয়ানায় জন্ম নেন রেখা গুপ্ত। তাঁর বাবা ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার। তাঁর বাবা এই পদে চাকরি পেতেই হরিয়ানা থেকে স্বপরিবারে নিয়ে চলে আসেন দিল্লিতে। দিল্লিতে এসে রাজনীতির সঙ্গে নিজেকে জুড়তে থাকেন রেখা। রাজনীতির আঙিনায় নানান পর্ব পার করে এবার দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভার তাঁর হাতে।
আরও পড়ুন – তৃণমূলের মহিলা প্রধানের বাড়িতে দুস্কৃতী হামলা, দলের অন্দরে কোন্দল?
