হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু! মুখে মুণ্ডু নিয়ে এল কুকুর
Connect with us

দুর্ঘটনা

হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু! মুখে মুণ্ডু নিয়ে এল কুকুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হুগলি জেলার কামারকুণ্ডুতে বুধবার সকালে ঘটল চমকে দেওয়ার মতো এক ঘটনা। মানুষের কাটা মুণ্ড মুখে করে ঘুরছিল একটি কুকুর। মুখ থেকে টপটপ করে ঝরে পড়ছিল তাজা রক্ত। এলাকাবাসীর চোখে পড়তেই মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

ঘটনাটি ঘটে চণ্ডীতলার বেগমপুর ২০ নম্বর রেলগেট সংলগ্ন একটি বাগানে। সকাল ন’টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একটি কুকুর মুখে করে কাটা মুণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় কামারকুণ্ডু থানায়। পুলিশ না আসা পর্যন্ত এলাকা ঘিরে রাখেন স্থানীয়রা এবং শেষ পর্যন্ত কুকুরটির মুখ থেকে উদ্ধার করা হয় ওই ভয়াবহ দেহাংশ।

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে গ্রন্থাগারে মানবসম্পদের অভাব, দ্রুত নিয়োগের দাবি জোরালো

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, মুণ্ডটি কোনও স্থানীয় বাসিন্দার নয়। পরে রক্তের দাগ অনুসরণ করে প্রায় ৩০০ ফুট দূরে রেললাইনের ধারে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের পাশে একটি ধড় উদ্ধার হয়।

Advertisement
ads

পুলিশের প্রাথমিক অনুমান, অজ্ঞাতপরিচয় এক যুবক সম্ভবত দূরপাল্লার কোনও ট্রেনে যাত্রার সময় জানলা দিয়ে মাথা বের করেছিলেন। সেই সময় ইলেকট্রিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মুণ্ডটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রচণ্ড গতি ও ধাক্কায় দেহাংশ ছিটকে পড়ে দু’জায়গায়।

অজ্ঞাতপরিচয় ওই যুবকের দেহ ও মাথা ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেল ও স্থানীয় পুলিশ। এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে।

Continue Reading
Advertisement