আগুন লেগে ভস্মীভূত গমের জমি, সরকারি সহায়তার আর্জি কৃষকদের
Connect with us

উত্তর দিনাজপুর

আগুন লেগে ভস্মীভূত গমের জমি, সরকারি সহায়তার আর্জি কৃষকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার , ২৭ মার্চ : নেড়া পোড়াতে গিয়ে আগুন লেগে ভস্মীভূত হল প্রায় ১০ বিঘা গমের জমি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রাম পঞ্চায়েতের খামরুয়া এলাকার আলগ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।

উল্লেখ্য, শনিবার নেড়া পোড়াতে গিয়ে আগুন লেগে ভস্মীভূত হল গমের জমি। এদিন দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রাম পঞ্চায়েতের খামরুয়া এলাকার আলগ্রামে। জানা যায়, প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলগ্রামের বাসিন্দা আবুল হোসেন জমিতে ভুট্টা চাষের জন্য তার গমের জমিতে নেড়া পোড়াতে যান। সেসময় আশেপাশের জমির ফসল সমেত প্রায় ১০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল কর্মীদের আসার আগেই প্রায় ১০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত কৃষক যতন মন্ডল জানিয়েছেন, পার্শ্ববর্তী জমির মালিক আলগ্রামের বাসিন্দা আবুল হোসেন জমিতে ভুট্টা চাষের জন্য তার গমের জমিতে নেড়া পোড়াতে যান। সেসময় তার জমি থেকে আগুন আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের প্রচেষ্টায় এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এ ঘটনায় যতন মন্ডলের প্রায় ৬ বিঘা জমির গম পুড়ে গিয়েছে। এব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছেন যতন মন্ডল সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকেরা।