উত্তরবঙ্গের দুর্গতদের পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোচবিহারে পৌঁছল ত্রাণ
Connect with us

বিনোদন

উত্তরবঙ্গের দুর্গতদের পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোচবিহারে পৌঁছল ত্রাণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রকৃতি হয়তো এখন শান্ত, কিন্তু উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন এলাকায় এখনও বয়ে চলেছে ভয়াবহ বন্যার (Flood) ক্ষতচিহ্ন। বিশেষ করে আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) এবং জলপাইগুড়ির (Jalpaiguri) একাধিক গ্রাম-শহর এখনও প্লাবিত। বহু মানুষ তাদের ঘর হারিয়েছেন, কোথাও আবার এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ (Electricity Connection) বিচ্ছিন্ন। নদীর ধার ঘেঁষা (Riverside) এলাকাগুলি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

এই সংকটময় সময়ে আশার আলো জাগালেন বাংলা সিনেমার ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কথা দিয়েছিলেন, উত্তরবঙ্গের এই দুর্যোগে পাশে থাকবেন। আর ঠিক সেভাবেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তিনি।

বুধবার কোচবিহারের এক বাঁধ সংলগ্ন অঞ্চলে প্রসেনজিতের ফ্যানক্লাবের (Fan Club) সদস্যরা পৌঁছে যান ত্রাণসামগ্রী (Relief Materials) নিয়ে। চাল, ডাল, আলু সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হয় বন্যাক্রান্ত মানুষদের হাতে। যদিও তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি, তবে তাঁর উদ্যোগে সংগঠিত এই সাহায্য পৌঁছে যায় সবচেয়ে প্রয়োজনীয় মানুষদের কাছে।

Advertisement
ads

ফ্যানক্লাবের তরফে ত্রাণ বিলির মুহূর্তগুলি ইতিমধ্যেই ক্যামেরাবন্দি (Captured on Camera) হয়েছে এবং সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ‘জ্যেষ্ঠপুত্র’র এই মানবিক ভূমিকায় আপ্লুত (Overwhelmed) দুর্গত পরিবারগুলি।

অন্যদিকে, টলিউড অভিনেতা দেব (Dev) জানিয়েছেন, ঘাটাল (Ghatal) থেকে উত্তরবঙ্গের জন্য এক ট্রাক বোঝাই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। সম্প্রতি ‘দেবী চৌধুরানি’র (Devi Chowdhurani) একটি বিশেষ স্ক্রিনিংয়ে এসে এই তথ্য প্রকাশ করেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, শনিবার রাতে কয়েক ঘণ্টার টানা নিম্নচাপের বৃষ্টিতে ধস ও বন্যায় বিধ্বস্ত হয় দার্জিলিং (Darjeeling)-সহ একাধিক জেলা। বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় (Social Media) মুখ খুলে সাহায্যের বার্তা দেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-সহ বাংলা সিনেমা জগতের একাধিক তারকা। তাঁদের একজোট বার্তায় লেখা ছিল,

Advertisement
ads

“দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিয়েছে। কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের কান্না আমাদের কানে পৌঁছেছে। আমরা আপনাদের পাশে আছি। সিনেমা শুধু বিনোদন নয়, সিনেমা ভরসাও।”

তাদের এই পদক্ষেপে প্রশংসা করেছেন সাধারণ মানুষ, যাঁরা মনে করিয়ে দিয়েছেন—উত্তরবঙ্গ শুধু শুটিং লোকেশন (Shooting Destination) নয়, এ রাজ্যেরই অবিচ্ছেদ্য অংশ।

Continue Reading
Advertisement