বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায়
Connect with us

রায়গঞ্জ

বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৮ মার্চ : বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের নিরাপত্তা, মর্যাদা, সমকাজে সমমজুরি, নারী নির্যাতন বন্ধ এবং নারীদের সমানাধিকারের দাবিতে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হলো রায়গঞ্জের ঘড়িমোড় এলাকায়।

সোমবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS) এর উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয় শহরের ঘড়িমোড় এলাকায় পাশাপাশি একটি মিছিল ঘড়িমোড় থেকে শুরু হয় বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে শহরের সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়। মাধবীলতা পাল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন। সংগঠন নেতৃত্ব জানিয়েছেন, নারীদের শ্রমিক হিসেবে মান্যতা দেওয়া হতো না, এমনকি নির্বাচনের অধিকার ছিল না মহিলাদের। সেকারণে ১৮৫৭ সালের আমেরিকার মহিলা সুতো শ্রমিকেরা আন্দোলনের নামে। তাদের দাবি ছিল ৮ ঘণ্টা কাজ, মাতৃত্বকালীন ছুটি, নির্বাচনে অংশগ্রহণ সহ বিভিন্ন। তাদের সেই দাবিকে মান্যতা দিয়েই সূচনা হয় নারী দিবসের কিন্তু বর্তমান সমাজের সর্বক্ষেত্রে সর্বস্তরে যুক্ত হতে পারেনি নারীরা। নারীদের উপর আসছে অত্যাচার, অন্যায়। বিভিন্ন প্রান্তে ধর্ষণ করে খুন করা হচ্ছে নারীদের। এই সমস্ত বিষয় বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্দোলন কর্মসূচিতে শামিল হয়েছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS)। সেকারণে একটি পথসভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায় এবং একটি মিছিল ঘড়ি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে শহরের সুপার মার্কেট এলাকায় এসে সমাপ্ত হয়।

Continue Reading
Advertisement