লক আপে অস্বাভাবিকভাবে মৃত্যু বন্দীর, হত্যার অভিযোগ পরিবারের
Connect with us

রায়গঞ্জ

লক আপে অস্বাভাবিকভাবে মৃত্যু বন্দীর, হত্যার অভিযোগ পরিবারের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১০ মে : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অজয় বর্মন। বাড়ি রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকায়।

সূত্রের খবর আদালতের নির্দেশে জেল হয় অজয়ের। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ জেলা সংশোধনাগার থেকে অজয় কে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় হাসপাতালের মর্গে। পরিবারের অভিযোগ মৃত্যুর কয়েকঘন্টা পেরিয়ে যাবার পরেও পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয় নি। তাদের আরো অভিযোগ কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির এক আধিকারিক দুলক্ষ টাকা দাবী করে। কিন্তু টাকা না দেওয়ায় পুলিশ অজয় কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। সংশোধনাগারের ভেতর কিছু খাইয়ে বা মারধোরের কারনে অজয়ের মৃত্যু হয়েছে বলে দাবী পরিবারের। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে আদালতে তোলার আগে অজয়ের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। সংশোধনাগারের ভেতর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে।